স্পোর্টস ডেস্ক : ডিসেম্বরে অস্ট্রেলিয়া সফরে যাবে পাকিস্তান। এই সফরের জন্য সোমবার ১৬ সদস্যের টেস্ট দল ঘোষণা করেছে পাকিস্তান। অস্ট্রেলিয়ার বিপক্ষে ১৫-১৯ ডিসেম্বর প্রথম টেস্ট অনুষ্ঠিত ব্রিসবেন ক্রিকেট গ্রাউন্ডে। মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে ২৬-৩০ ডিসেম্বর অনুষ্ঠিত হবে দ্বিতীয় টেস্ট। ২০১৭ সালের ৩-৭ জানুয়ারি অনুষ্ঠিত হবে সিরিজের তৃতীয় ও শেষ টেস্ট সিডনি ক্রিকেট গ্রাউন্ডে।
পাকিস্তানের টেস্ট স্কোয়াড :
১. মিসবাহ-উল-হক (অধিনায়ক)
২. আজহার আলী (সহ-অধিনায়ক)
৩. সামি আসলাম
৪. শারজিল খান
৫. ইউনুস খান
৬. আসাদ শফিক
৭. বাবর আজম
৮. সরফরাজ আহমেদ
৯. মোহাম্মদ রিজওয়ান
১০. ইয়াসির শাহ
১১. মোহাম্মদ নাওয়াজ
১২. মোহাম্মদ আমির
১৩. ওয়াহাব রিয়াজ
১৪. রাহাত আলী
১৫. সোহেল খান
১৬. ইমরান খান (জুনিয়র)।

