ঢাকাTuesday , 29 November 2016
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

মর্যাদার ক্লাসিকোতে অনিশ্চিত যারা

Link Copied!

baleস্পোর্টস ডেস্ক : ইউরোপীয়ান ফুটবলে সবচেয়ে জমজমাট আর উত্তাপের ম্যাচ রিয়াল মাদ্রিদ ও বার্সেলোনার মধ্যকার দ্বৈরথ। চিরপ্রতিদ্বন্দ্বী এ দুই ক্লাবের মুখোমুখি লড়াইয়ে দুইভাগে বিভক্ত হয়ে যায় পুরো ফুটবলবিশ্ব।
মর্যাদার এ লড়াইয়ের পোশাকী নাম ‘এল ক্লাসিকো’। মৌসুমের প্রথম এল ক্লাসিকোতে রোববার মুখোমুখি হবে বার্সা ও রিয়াল। তবে উত্তেজনার এ লড়াইয়ে মাঠে থাকতে পারেবেন না রিয়াল ও বার্সার প্রায় ডজন খানেক ফুটবলার।
নিচে তাদের কয়েকজনের বিবরণ তুলে ধরা হলো।
গ্যারেথ বেল : রিয়ালের আক্রমন ভাগের অন্যতম সেরা তারকা গ্যারেথ বেল। বেল-বেনজেমা-ক্রিস্টিয়ানো বিবিসি নামে খ্যাত রিয়ালের আক্রমনভাগের ত্রয়ীর একজন তিনি। গত মঙ্গলবার রাতে স্পোর্টিং লিসবনের বিপক্ষে চ্যাম্পিয়নস লিগের ম্যাচে ডান পায়ের গোড়ালিতে চোট পান ওয়েলস তারকা। গোড়ালীর চোটে অস্ত্রোপচারের জন্য এল ক্লাসিকোতে থাকতে পারবেন না তিনি।
আন্দ্রেস ইনিয়েস্তা : অক্টোবরের শেষের দিকে লা লিগার ম্যাচে খেলতে নেমে ইনজুরিতে পড়েন বার্সা মিডফিল্ডার আন্দ্রেস ইনিয়েস্তা। ভ্যালেন্সিয়ার বিপক্ষে কষ্টকর জয়ের পরও আনন্দে মেতে উঠেছিল বার্সা ভক্তরা। তবে এর মধ্যেও জড়িয়েছিল হতাশা। অধিনায়ক আন্দ্রেস ইনিয়েস্তার ডান হাঁটুর লিগামেন্টে গুরুতর চোট পেয়ে স্ট্রেচারে করে মাঠ ছাড়েন তিনি। এর ফলে প্রায় দুই মাসের জন্য মাঠের বাইরে ছিটকে পড়েন স্প্যানিশ তারকা। রোববার চিরপ্রতিদ্বন্দ্বী রিয়ালের বিপক্ষে এল ক্লাসিকোর ম্যাচেও তার মাঠে নামা নিয়ে শঙ্কা রয়েছে।
এ ছাড়াও ইনজুরির কারণে বার্সা তারকা হ্যাভিয়ের মাচেরানো এই ম্যাচে অনিশ্চিত। তার সঙ্গে ইনজুরির মিছিলে রয়েছেন স্যামুয়েল উমতিতি। চলতি মৌসুমে বার্সায় যোগ দেওয়া এ তারকা টর্ন হ্যামিস্ট্রিংয়ের চোটে ভুগছেন। এদিকে হাঁটু এবং অ্যাঙ্কেলের চোটের জন্য বার্সা খেলোয়াড় জর্দি আলবার মাঠে নামা নিয়েও সন্দেহ রয়েছে। এছাড়া গোড়ালীর চোটে ভুগছেন জেরমে ম্যাথুও।
রিয়াল শিবিরে গ্যারেথ বেলের সঙ্গে ই্নজুরিতে ভুগছেন মাঝমাঠের তারকা টনি ক্রুস। মেটাটারসালে চোট থাকায় রিয়ালের জার্সিতে তার ক্লাসিকোতো মাঠে নামা নিশ্চিত নয়। হ্যামিস্ট্রিংয়ে চোটের জন্য থাকতে পারবেন না আলভারো মোরাতা। এছাড়া হাঁটুর ইনজুরির জন্য সন্দেহ রয়েছে রাফায়েল ভারানেকে নিয়েও।