ঢাকাTuesday , 29 November 2016
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

হিলি-বাউচারের রেকর্ড ভাঙলেন বেয়ারস্টো

Link Copied!

jonnyস্পোর্টস ডেস্ক : কিছুদিন আগেই উইকেটকিপার হিসেবে এক পঞ্জিকাবর্ষে সবচেয়ে বেশি টেস্ট রানের নতুন রেকর্ড গড়েছেন জনি বেয়ারস্টো। ইংলিশ উইকেটকিপার এবার আরেকটি রেকর্ড গড়লেন। এক পঞ্জিকাবর্ষে সবচেয়ে বেশি ডিসমিসালের রেকর্ডও এখন বেয়ারস্টোর দখলে।
মোহালি টেস্টে সোমবার ভারতের প্রথম ইনিংসে উমেশ যাদবের ক্যাচ নিয়ে চলতি বছর বেয়ারস্টোর ডিসমিসালের সংখ্যা দাঁড়িয়েছে ৬৮।
তিনি ভেঙে দিয়েছেন অস্ট্রেলিয়ান কিংবদন্তি উইকেটকিপার ইয়ান হিলি ও দক্ষিণ আফ্রিকান গ্রেট মার্ক বাউচারের ৬৭ ডিসমিসালের যৌথ রেকর্ড।
চলতি বছর বেয়ারস্টোর ৬৮ ডিসমিসাল এলো ১৫ টেস্টে। হিলি ১৯৯৩ সালে ১৬ টেস্টে করেছিলেন ৬৭ ডিসমিসাল। আর বাউচার ১৯৯৮ সালে ৬৭ ডিসমিসাল করেছিলেন ১৩ টেস্টে।
এক পঞ্জিকাবর্ষে ৬০ বা এর বেশি ডিসমিসাল আছে আর একজন উইকেটকিপারের- অ্যাডাম গিলক্রিস্ট। অস্ট্রেলিয়ান গ্রেট ২০০৪ সালে ১৪ টেস্টে করেছিলেন ৬৬ ডিসমিসাল।
এ বছর বেয়ারস্টো টেস্ট সেঞ্চুরি করেছেন তিনটি- দক্ষিণ আফ্রিকার বিপক্ষে অপরাজিত ১৫০ এবং শ্রীলঙ্কার বিপক্ষে ১৪০ ও অপরাজিত ১৬৭। এক পঞ্জিকাবর্ষে তিনটি ১৪০-প্লাস ইনিংস খেলা মাত্র ষষ্ঠ উইকেটকিপার তিনি।
এক পঞ্জিকাবর্ষে উইকেটকিপারের সবচেয়ে বেশি সেঞ্চুরির রেকর্ড এবি ডি ভিলিয়ার্সের দখলে। দক্ষিণ আফ্রিকান তারকা ২০১৩ সালে সেঞ্চুরি করেছিলেন ৪টি।
মোহালিতে ইংল্যান্ডের প্রথম ইনিংসে ডি ভিলিয়ার্সের রেকর্ড স্পর্শ করার সুযোগ এসেছিল বেয়ারস্টোর সামনে। কিন্তু মাত্র ১১ রানের জন্য হয়নি, আউট হয়ে যান ৮৯ রানে। চলতি মোহালি টেস্টের পর এ বছর আরো দুটি টেস্ট খেলবে ইংল্যান্ড। ডি ভিলিয়ার্সের রেকর্ড ছোঁয়া কিংবা ভাঙার সুযোগ তাই বেয়ারস্টোর সামনে থাকছেই।