ঢাকাTuesday , 29 November 2016
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

কুমার বিশ্বজিতের ‘তুমিহীনা’

Link Copied!

kumar-biswhjeetবিনোদন ডেস্ক : মিড লং শটে দেখা যায়, দুটি পা ছন্দের তালে এগিয়ে যাচ্ছে একটি ছেলে। তবে হাঁটার ছন্দেও কিছুটা উদাসীনতার ছাপ। পরের দৃশ্যে দেখা যায়, এ ছেলেটি অন্য কেউ নয়, তার নাম আজাদ। প্রেয়সীর সঙ্গে কাটানো স্মৃতিমাখা পথ ধরেই হেঁটে চলেছে সে। বলছি, ‘তুমিহীনা’ শিরোনামের গানের মিউজিক ভিডিওর কথা।
এ গানে কণ্ঠ দিয়েছেন গুণী সংগীতশিল্পী কুমার বিশ্বজিৎ। সম্প্রতি ইউটিউবে প্রকাশিত হয়েছে এই মিউজিক ভিডিও। এতে মডেল হয়েছেন মডেল, উপস্থাপিকা ও অভিনেত্রী শ্রাবণ্য। এতে শ্রাবণ্যর বিপরীতে অভিনয় করেছেন আজাদ।
এই গানের কথা লিখেছেন মাহমুদ মানজুর। সংগীতায়োজন করেছেন জয় শাহরিয়ার। সম্প্রতি গাজীপুরের জিন্দা পার্কে মিউজিক ভিডিওটির দৃশ্যধারণের কাজ হয়েছে। এটি নির্মাণ করেছেন বর্ণ চক্রবর্তী। অ্যাডবক্স বাংলাদেশ লিমিটেডের প্রযোজনায় নির্মিত হয়েছে মিউজিক ভিডিওটি।