ঢাকাSunday , 27 November 2016
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

চেলসি, লিভারপুলের জয়

Link Copied!

Liverpoolস্পোর্টস ডেস্ক : ইংলিশ প্রিমিয়ার লিগে শনিবার নিজ নিজ ম্যাচে জয় পেয়েছে চেলসি ও লিভারপুল।নিজেদের মাঠে পিছিয়ে পড়েও টটেনহামকে ২-১ গোলে হারিয়েছে চেলসি।লিভারপুলও নিজেদের মাঠে সান্ডারল্যান্ডকে হারিয়েছে ২-০ গোলে।অ্যানফিল্ডে ম্যাচের প্রথমার্ধে অবশ্য সান্ডারল্যান্ডের জালে বল জড়াতে পারেনি লিভারপুল।
দ্বিতীয়ার্ধে ম্যাচের ৭৫ মিনিটে ডিভোক অরিগি গোল করে এগিয়ে দেন স্বাগতিকদের। আর যোগ করা সময়ে দ্বিতীয় গোলটি করেন জেমস মিলনার।অন্যদিকে স্ট্যামফোর্ড ব্রিজে ম্যাচের ১১ মিনিটেই ক্রিস্টিয়ান এরিকসনের গোলে পিছিয়ে পড়ে চেলসি। প্রথমার্ধের শেষ মিনিটে স্বাগতিকদের সমতায় ফেরান পেদ্রো। আর ৫১ মিনিটে জয়সূচক গোলটি করেন ভিক্টর মোসেস।
দিনের অন্যান্য ম্যাচে গতবারের চ্যাম্পিয়ন লেস্টার সিটি মিডলসবরোর সঙ্গে ২-২ গোলে ড্র করেছে। ৯ গোলের রোমাঞ্চকর ম্যাচে সোয়ানসি সিটি ক্রিস্টাল প্যালেসকে হারিয়েছে ৫-৪ গোলে।
টটেনহামকে হারিয়ে ১৩ ম্যাচে ৩১ পয়েন্ট নিয়ে শীর্ষস্থান পুনরুদ্ধার করেছে চেলসি। সমান ম্যাচে লিভারপুল ও ম্যানচেস্টার সিটির পয়েন্ট ৩০। তবে গোল গড়ে এগিয়ে লিভারপুল আছে দুইয়ে, আর সিটি তিনে।