ঢাকাSunday , 27 November 2016
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

রোনালদোর জোড়া গোলে রিয়ালের জয়

Link Copied!

Ronaldoস্পোর্টস ডেস্ক : স্প্যানিশ লা লিগায় শনিবার রাতে স্পোর্টিং গিজনের মুখোমুখি হয় রিয়াল মাদ্রিদ। ঘরের মাঠে রিয়ালকে বিস্ময় উপহার দিতে পারেনি গিজন। সান্তিয়াগো বার্নাব্যুতে রিয়ালের প্রাণভোমরা ক্রিস্টিয়ানো রোনালদোর জোড়া গোলে ২-১ ব্যবধানে জয় পেয়েছে রিয়াল।
এই জয়ে ১৩ ম্যাচে ৩৩ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষস্থান ধরে রেখেছে জিনেদিন জিদানের শিষ্যরা।
শনিবার রাতে ম্যাচের ৫ মিনিটের মাথায় পেনাল্টি পায় রিয়াল। পেনাল্টি থেকে গোল করে দলকে এগিয়ে নেন ক্রিস্টিয়ানো রোনালদো। ১৮ মিনিটে নিজের জোড়া গোল পূর্ণ করেন পর্তুগিজ সুপারস্টার। তাতে রিয়াল এগিয়ে যায় ২-০ গোলে।
এরপর ৩৭ মিনিটে স্পোর্টিং গিজনের কার্লোস কারমোনা একটি গোল শোধ দেন। তাতে ২-১ ব্যবধানে এগিয়ে থেকে বিশ্রামে যায় লস ব্লাঙ্কোসরা।
বিরতির পর অবশ্য রিয়াল মাদ্রিদ আর ব্যবধান বাড়াতে পারেনি। তেমনি স্পোর্টিং গিজনও পারেনি ব্যবধান কমাতে। ফলে ২-১ গোলের জয় নিয়েই মাঠ ছাড়ে রিয়াল মাদ্রিদ।