ঢাকাSunday , 27 November 2016
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

ডাবল হ্যাটট্রিক হলো না শ্রদ্ধার

Link Copied!

shraddhaবিনোদন ডেস্ক : বলিউডে অনেক তারকা রয়েছেন যারা বর্তমানে বক্স অফিসে হিট সিনেমা উপহার দিতে ব্যর্থ হচ্ছেন। সেখানে একের পর এক হিট সিনেমা ভক্তদের উপহার দিয়ে চলেছেন শ্রদ্ধা কাপুর। সবাইকে অবাক করে পরপর পাঁচটি হিট সিনেমা উপহার দিয়েছেন শ্রদ্ধা। কিন্তু ডাবল হ্যাটট্রিক করাটা আর হলো না তার। ষষ্ঠ সিনেমায় এসে ব্যর্থ তিনি।
বলিউডে শ্রদ্ধার অভিষেক হয় তিন পাত্তি সিনেমার মাধ্যমে। এরপর তার দুটি ব্লকবাস্টার হিট সিনেমা আশিকি-টু ও এক ভিলেন। দুটোই একশ কোটির মাইলফলক স্পর্শ করেছে। তারপর হায়দার, এবিসিডি-টু এবং বাঘি সিনেমা ভক্তদের উপহার দেন তিনি। তিনটি সিনেমায় ছিল ব্যবসাসফল এবং জনপ্রিয়।
গত ১১ নভেম্বর মুক্তি পেয়েছে শ্রদ্ধা অভিনীত রক অন-টু সিনেমাটি। ২০০৮ সালে মুক্তিপ্রাপ্ত রক অন সিনেমার সিক্যুয়েল এ সিনেমাটি প্রথম উইকেন্ডে আয় করেছে মাত্র ৭ কোটি রুপি। যদিও প্রথম দিন থেকেই দর্শকের মিশ্র প্রতিক্রিয়া পেয়েছে সিনেমাটি। ধারণা করা হচ্ছে, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি দেশটির প্রচলিত ৫০০ ও ১০০০ রুপির নোট বাতিল করায় এর প্রভাব পড়েছে সিনেমাটিতে।
শ্রদ্ধা কাপুর অভিনীত পরবর্তী সিনেমা ওকে জানু। সিনেমাটি মনি রত্নম পরিচালিত ওকে বাঙ্গারাম’র হিন্দি রিমেক। এছাড়া হাসিনা: দ্য কুইন অব মুম্বাই সিনেমায় দেখা যাবে তাকে। সিনেমাটি দাউদ ইব্রাহীমের বোনের বায়োপিক।