বিনোদন ডেস্ক : এ বছরের ‘সেক্সিয়েস্ট ম্যান অ্যালাইভ’ খেতাব পেয়েছেন ‘দ্য রক’ খ্যাত ডোয়াইন জনসন। গত মঙ্গলবার পিপল ম্যাগাজিন তাকে এ তকমা প্রদান করে।
রেসলিংয়ের রিং থেকে রুপালি জগতে পা রেখেছেন ৪৪ বছর বয়সি এ অভিনেতা। নতুন এ খেতাব তাকে উভয় সংকটে ফেলেছে বলে জানিয়েছেন তিনি।
এ প্রসঙ্গে পিপল ম্যাগাজিনকে ডোয়াইন জনসন বলেন, ‘আমার মনে হচ্ছিল এটি খুবই উচ্ছ্বাসের বিষয়। পরে আমি ভাবলাম, অনেকটা শীর্ষে পৌঁছে গেছি। এখান থেকে কোথায় যাব এ বিষয়ে এখনো নিশ্চিত নই।’
নব্বইয়ের দশকে ওয়ার্ল্ড রেসলিং ইন্টারটেইমেন্টের প্রতিযোগী হয়ে আলোচনায় আসেন ডোয়াইন জনসন। ৬ ফুট ৫ ইঞ্চি উচ্চতা এবং ২৪৫ পাউন্ড (১১১ কোজি) ওজনের এ তারকা রেসলিং রিংয়ে ‘দ্য রক’ নামে খ্যাতি অর্জন করেন। পরবর্তীতে হলিউড সিনেমায় অভিনয় এবং প্রযোজনা শুরু করেন। সুঠাম দেহের অধিকারী এ অভিনেতা ২০১৪ সালে হারকিউলিকস সিনেমায় নাম ভূমিকায় অভিনয় করেন তিনি। তার নতুন প্রজেক্ট ডিজনির অ্যানিমেশন সিনেমা মোয়ানা। এতে নরদেবতা মাউই চরিত্রে কণ্ঠ দিয়েছেন তিনি। সম্প্রতি ডোয়াইন জনসন জানিয়েছেন, ভবিষ্যতে তার মার্কিন নির্বাচনে অংশগ্রহণের সম্ভাবনাও রয়েছে।
দীর্ঘদিনের প্রেমিকা লরেন হাসিয়ানের সঙ্গে জনসনের ১১ বছর বয়সি জেসমিন নামের একটি মেয়ে আছে। এছাড়া সাবেক স্ত্রী প্রযোজক ড্যানি গার্সিয়ার সঙ্গে ১৫ বছরের আরেকটি মেয়ে রয়েছে।

