ঢাকাSunday , 27 November 2016
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

দীপিকাকেই বেছে নিলেন কারিনা

Link Copied!

KARINAবিনোদন ডেস্ক : কে সেরা অভিনেত্রী- দীপিকা পাড়ুকোন নাকি ক্যাটরিনা কাইফ? প্রশ্নটি অনেকের মনে রয়েছে। কিন্তু এর উত্তর একেকজনের কাছে একেক রকম।তবে সেরা হিসেবে বাজিরাও মাস্তানি খ্যাত দীপিকাকেই বেছে নিলেন জনপ্রিয় অভিনেত্রী কারিনা কাপুর।
সম্প্রতি অভিনেত্রী নেহা ধুপিয়ার ‘নো ফিল্টার নেহা’ অনুষ্ঠানে হাজির হয়েছিলেন কারিনা। সেখানে বাজরাঙ্গি ভাইজান সিনেমা খ্যাত অভিনেত্রীকে প্রশ্ন করা হয়, অভিনেত্রী হিসেবে দীপিকা পাড়ুকোন নাকি ক্যাটরিনা কাইফ সেরা।
সাধারণত স্পষ্টভাবে কথা বলতে পছন্দ করেন কারিনা কাপুর। আর প্রশ্নটি যখন ‘নো ফিল্টার নেহা’ অনুষ্ঠানে তাহলে তো রাখ-ঢাক রাখার প্রশ্নই ওঠে না। জবাবে কোনো দ্বিধা না করে কারিনা জানান, ক্যাটরিনা ও দীপিকার মধ্যে কোনো তুলনা চলে না। তবে দীপিকা ভালো অভিনেত্রী।
দীপিকা ও ক্যাটরিনা দুজনই রণবীর কাপুরের প্রাক্তন প্রেমিকা। বলিপাড়ায় তাদের ঠান্ডা যুদ্ধের কথাও শোনা যাচ্ছে। অন্যদিকে অভিনেত্রী কারিনা কাপুর ও রণবীর কাপুরের ভাই-বোনের সম্পর্কটি সবার জানা। তাই বিভিন্ন সময়ের ছোট ভাইয়ের প্রাক্তন দুই প্রেমিকাকে নিয়ে প্রশ্নের মুখে পড়তে হয় তাকে।