ঢাকাFriday , 25 November 2016
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

রুনির রেকর্ড গোলে ম্যানইউর বড় জয় 

Link Copied!

manUস্পোর্টস ডেস্ক : ইনজুরি আর ফর্মহীনতার কারণে চলতি মৌসুমের শুরু থেকেই সমালোচনা সঙ্গী হয়েছিল ওয়েন রুনির। তবে উয়েফা ইউরোপো লিগে চমৎকার গোলে আবার নিজেকে জানান দিয়েছেন ম্যানচেস্টার ইউনাইটেড অধিনায়ক।
ইউরোপা লিগে গতকাল ওল্ড ট্রাফোর্ডে ফেইনর্ডের মুখোমুখি হয়েছিল ম্যানচেস্টার ইউনাটেডে। ঘরের মাঠের ওই ম্যাচে ৪-০ গোলের বড় ব্যবধানে জয় পেয়েছে হোসে মরিনহোর দলটি।
চেনা কন্ডিশনে ম্যাচের ৩৫ মিনিটে ম্যানইউর গোলমুখ উন্মোচন করেন ওয়েন রুনি। ইউরোপা লিগে ম্যানইউর জার্সিতে এটি রুনির ৩৯তম গোল। এর মধ্য দিয়ে ম্যানইউর হয়ে রেকর্ড গড়েন তিনি। ইউরোপা লিগে ম্যানইউর কোনো তারকার এটাই সর্বোচ্চ গোলের রেকর্ড।
এর মধ্য দিয়ে রাউড ভন নিস্তেরয়কে পেছনে ফেলেন রুনি। আকর্ষনীয় এই গোলস্কোরারদের তালিকায় রয়েছেন রায়ন গিগস, ডেনিস ল, পল স্কোলেজ এবং স্যার ববি চার্লটন। ইউরোপায় ম্যানইউর হয়ে সর্বোচ্চ গোলের রেকর্ডের পর রুনি সামাজিক যোগাযোগ মাধ্যমে জানান, ‘আমি এখনও থামিনি।’
ফেইনর্ডের বিপক্ষে ম্যানইউর বড় জয়ে একটি করে গোল পান হুয়ান মাতা ও জেসি লিনগার্ড। বিশ্রাম শেষে ম্যাচের ৬৯ মিনিটে ম্যানইউর হয়ে দ্বিতীয় গোলটি করেন হুয়ান মাতা। ম্যাচের ৭৫ মিনিটে ব্রাডলি জোন্সের আত্মঘাতি গোলে ৩-০ ব্যবধানে পিছিয়ে পড়ে ফেইনর্ড। আর অতিরিক্ত সময়ে ম্যানইউর হয়ে শেষ গোলটি করে লিনগার্ড।