ঢাকাFriday , 25 November 2016
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

ডু প্লেসির ঘোষণায় বিরক্ত অস্ট্রেলিয়া

Link Copied!

aus_saস্পোর্টস ডেস্ক : অ্যাডিলেড টেস্টে প্রথম দিনের প্রথম ইনিংসে ৯ উইকেটে মাত্র ২৫৯ রান তুলেই ইনিংস ঘোষণা করেন দক্ষিণ আফ্রিকার অধিনায়ক ফাফ ডু প্লেসি। প্রোটিয়া অধিনায়কের এমন ঘোষণায় বিরক্ত স্বাগতিক অস্ট্রেলিয়া।
দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ঘরের মাঠে তিন ম্যাচ সিরিজে আগের দুটিতে হেরে ইতিমধ্যেই সিরিজ খুইয়েছে অস্ট্রেলিয়া।এবার অ্যাডিলেডে দিবরাত্রির টেস্টে মান বাঁচানোর পালা তাদের। আজ টস জিতে আগে ব্যাট করতে নেমে ডু প্লেসির অপরাজিত সেঞ্চুরিতে ৯ উইকেটে ২৫৯ রান করে ইনিংস ঘোষণা করে প্রোটিয়ারা।
কিন্তু প্রথম দিনে প্রথম ইনিংসেই প্রোটিয়া অধিনায়কের এমন ঘোষণায় বিরক্ত অসিরা। কেননা দক্ষিণ আফ্রিকা ইনিংসের শেষের দিকে ফিল্ডিং করার সময় কাঁধে ব্যাথা অনুভব করে মাঠ থেকে উঠে যান অস্ট্রেলিয়ার ওপেনার ডেভিড ওয়ার্নার। কিন্তু ডু-প্লেসিস দিনের খেলা ১৪ ওভার বাকি থাকতে ইনিংস ঘোষণা দেওয়ায় ব্যাথা নিয়ে ওপেনিংয়ে নামতে পারেনি ওয়ার্নার। অভিজ্ঞ এ তারকাকে নিজস্ব অবস্থানে নামাতে না পারায় বিরক্ত স্বাগতিক দলের খেলোয়াড়রা।
তাই ম্যাচ শেষে বিরক্ত প্রকাশ করে অস্ট্রেলিয়া তারকা জোস হ্যাজলউড বলেন, ‘সে (ওয়ার্নার) শেষের দিকে চিকিৎসা নেওয়ার জন্য মাঠ ছেড়েছিল। ব্যাথা থাকায় সে শুরুতে ব্যাটিংয়ে নামতে পারেনি। উজ্জি আগে ব্যাটিংয়ে নেমে কন্ডিশনের সঙ্গে মানিয়ে নিলে আমাদের ব্যাট করতে সহজ হয়। স্মিথ এবং ওয়ার্নার আজ কিছুটা বিরক্ত হয়েছে। বিভিন্ন সময় তারা তাদের নিজস্ব অবস্থানে খেলে আমাদের জন্য অনেক কিছু সহজ করে তোলেন। আমার মনে হয় আজ ডু প্লেসিসের চিন্তা কিছুটা বাজে ছিল। সে বেশ সুচতুর। এমন সময় ইনিংস ঘোষণা দিয়ে আমাদেরকে কিছুটা বাজে অবস্থায় ফেলেছে সে।’
অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজ জিতে ইতিমধ্যেই নির্ভার রয়েছে দক্ষিণ আফ্রিকা। গত ম্যাচে বল টেম্পারিংয়ের অভিযোগে পুরো ম্যাচ ফি জরিমানার শিকার হয়েছেন ডু প্লেসি। আইসিসির এমন সিদ্ধান্তে কিছুটা ক্ষুব্ধ প্রোটিয়া অধিনায়ক। এমন শাস্তির পর হতাশ প্লেসি অ্যাডিলেডে হয়তো কিছুটা ক্ষোভ ঝারার চেষ্টা করছেন।