স্পোর্টস ডেস্ক : বল টেম্পারিংয়ে সাজার বিপক্ষে আপিল করতে যাচ্ছেন দক্ষিণ আফ্রিকার ক্রিকেটার ফাফ ডু প্লেসি। হোবার্ট টেস্টে বলের কন্ডিশন পরিবর্তনের অভিযোগে তাকে ওই টেস্টের পুরো ফি জরিমানা করা হয়েছে।
ম্যাচ ফি জরিমানার পাশাপাশি ৩ ডিমেরিটস পয়েন্টস যোগ করা হয়েছে ডু প্লেসির নামের পাশে। ফলে এক ম্যাচ নিষেধাজ্ঞা ঝুঁকিতে পড়েছেন তিনি। বল টেম্পরিংয়ে অভিযোগে দক্ষিণ আফ্রিকা অধিনায়কে আইসিসির কোড অব কনডাক্টের ২.২.৯ অনুচ্ছেদ অনুযায়ী অভিযুক্ত করা হয়েছে।
তবে নিজের এমন শাস্তির বিপক্ষে আপিল করতে যাচ্ছেন ডু প্লেসি। আরও সূক্ষ বিচারের জন্য প্লেসি আপিল করতে যাচ্ছেন বলে জানিয়েছেন দক্ষিণ আফ্রিকার সিইও হারুন লরাগত। এ প্রসঙ্গে তিনি বলেন, ‘ফাফ মনে করছে সে কোনোভাবেই বলের কন্ডিশন পরিবর্তনের চেষ্টা করেনি এবং তার এমন ইচ্ছাও ছিল না।তাই ম্যাচ রেফারির এমন শাস্তি সঠিক মনে হয়নি। এর জন্য ফাফ খুব ক্ষুব্ধ হয়েছেন।’
হারুণ লরাগত আরও বলেন, ‘স্বাধীন জুডিশিয়াল কমিশনের অধীনে আপিলের জন্য ডু প্লেসির পাশে থাকবে ক্রিকেট সাউথ আফ্রিকা (সিএসএ)। কেননা এটি স্বচ্ছতার একটি ইস্যু। এখানে নিয়ম, বিজ্ঞান এবং কর্মক্ষমতা ব্যাখ্যা বিবেচিত হতে পারে।’

