স্পোর্টস ডেস্ক : আরেকটি মাইলফলক স্পর্শ করলেন লিওনেল মেসি। বার্সেলোনার হয়ে আন্তর্জাতিক প্রতিযোগিতায় (চ্যাম্পিয়নস লিগ, ক্লাব বিশ্বকাপ, উয়েফা সুপার কাপ) গোলের সেঞ্চুরি করেছেন আর্জেন্টিনা ফরোয়ার্ড।
চ্যাম্পিয়নস লিগে বুধবার রাতে মেসির জোড়া গোলে সেল্টিককে ২-০ ব্যবধানে হারায় বার্সেলোনা। পেনাল্টি থেকে করা দ্বিতীয় গোলটি ছিল বার্সার হয়ে আন্তর্জাতিক প্রতিযোগিতায় মেসির ১০০তম গোল।
এ ছাড়া প্রথম গোলটি ছিল লুইস এনরিকের অধীনে সব প্রতিযোগিতা মিলিয়ে মেসির ৪০০তম গোল। পাঁচবারের ফিফা বর্ষসেরা এই খেলোয়াড় চলতি মৌসুমে চ্যাম্পিয়নস লিগে চার ম্যাচে গোল করছেন ৯টি!

