ঢাকাThursday , 24 November 2016
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

গেইল আসছেন শুক্রবার

Link Copied!

gayleস্পোর্টস ডেস্ক : একবার চিন্তা করে দেখুন ক্রিস গেইল ও তামিম ইকবাল খেলছেন একই দলে! সেদিন বোলারদের কী অবস্থা হবে একবার ভেবে দেখুন! সহমর্মিতা হচ্ছে নিশ্চয়?
কী হবে না-হবে, সেটা এখন থেকেই ভাবতে শুরু করুন, কারণ টি-টোয়েন্টি ক্রিকেটের মহাতারকা গেইল শুক্রবার বিকেল সাড়ে ৪টায় ঢাকায় এসে পৌঁছাবেন। খেলবেন তামিমের দল চিটাগং ভাইকিংসের হয়ে।
বিপিএল মানেই ক্রিস গেইল। শুরু থেকেই গেইল বিপিএল মাতাচ্ছেন। বিধ্বংসী ব্যাটিংয়ে চার-ছক্কার ফুলঝুরি ছড়াতে এবারও পিছপা হবেন না ক্যারিবীয় দানব। টিম ম্যানেজমেন্ট সূত্রে জানা গেছে, পাঁচ ম্যাচের জন্য গেইলকে নিয়ে আসা হচ্ছে।
পাঁচ ম্যাচের জন্য এবারের বিপিএলে রেকর্ড পারিশ্রমিকও নিচ্ছেন গেইল। ২ লাখ ডলার, অর্থাৎ ম্যাচপ্রতি ৪০ হাজার ডলার পারিশ্রমিক নিচ্ছেন বাঁহাতি এই ব্যাটসম্যান। বাংলাদেশি মুদ্রায় এক ম্যাচের জন্য গেইল পাবেন ৩২ লাখ টাকা! তবে গেইল কোন পাঁচ ম্যাচে খেলবেন, তা নিয়ে ধোঁয়াশা রয়েছে।
বিপিএলে এখন পর্যন্ত ৮টি ম্যাচ খেলেছে তামিমের দল। জিতেছে ৪টি, হেরেছে ৪টিতে। প্রথম পর্বে আরো ৪টি ম্যাচ খেলবে তারা। ৪ ম্যাচের ৩টিতে জিতলেই চিটাগংয়ের শীর্ষ চারে থাকা প্রায় নিশ্চিত। তবে ৩ কিংবা ৪ নম্বর পজিশনে থাকলে চিটাগংকে ফাইনালে যেতে হলে ২টি কোয়ালিফাইয়ার ম্যাচ খেলতে হবে। সে ক্ষেত্রে ম্যাচ বেড়ে যাচ্ছে তাদের।
অন্যদিকে ১ কিংবা ২-এ থাকলে চিটাগংকে ফাইনালে যেতে হলে খেলতে হবে শুধু এলিমিনেটর রাউন্ড। সে ক্ষেত্রে একটি ম্যাচ কম খেলতে হবে তামিমের দলকে। সব মিলিয়ে ফাইনাল পর্যন্ত যেতে পারলে চিটাগং ভাইকিংসের মোট ম্যাচ ৬টি বা ৭টি।
প্রথম পর্বে এখনো ম্যাচ বাকি ৪টি। নিশ্চিতভাবেই ঢাকায় এসে প্রথম পর্বের ৪টি ম্যাচেই মাঠে নামবেন গেইল। টিম ম্যানেজমেট সূত্রে জানা গেল, ২৭ নভেম্বর মিরপুরে এবারের আসরে নিজের প্রথম ম্যাচ খেলবেন গেইল। এরপর নিজেদের অবস্থান জেনে গেইলকে নিয়ে পরবর্তী সিদ্ধান্ত নেবে টিম ম্যানেজমেট। গেইল আসছেন ৫ ম্যাচ মাতাতে। এই ৫ ম্যাচে কার ওপর দিয়ে ঝড় যায়, সেটাই দেখার বিষয়!
অতীত পরিসংখ্যান বলছে বিপিএলে বরাবরই উজ্জ্বল গেইল। ১০ ম্যাচে ৭৭.২৮ গড়ে গেইল বিপিএলে রান করেছেন ৫৪১। সর্বোচ্চ ৩টি সেঞ্চুরি তার দখলেই। ৩৫ চার ও ৫০ ছক্কায় নিজেকে নিয়ে গেছেন অনন্য উচ্চতায়।