ঢাকাThursday , 24 November 2016
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

ছিটকে গেলেন বোল্ট

Link Copied!

trent-boultস্পোর্টস ডেস্ক : ডান পায়ের হাঁটুর চোটের কারণে পাকিস্তানের বিপক্ষে দ্বিতীয় টেস্টে খেলতে পারবেন না নিউজিল্যান্ডের পেসার ট্রেন্ট বোল্ট। হ্যামিল্টনে শুক্রবার থেকে দুই দলের দ্বিতীয় টেস্ট শুরু হচ্ছে।
বুধবার অনুশীলনের সময় ডান পায়ের হাঁটুতে ব্যথা অনুভব করেন বোল্ট। এরপর আর অনুশীলনে ছিলেন না তিনি। তবে তার এ ব্যথাটা পুরোনো।
নিউজিল্যান্ডের কোচ মাইক হেসন এক বিবৃতিতে বলেছেন, ‘ভারত সফর থেকেই হাঁটুর চোট নিয়ে স্বস্তিতে ছিলেন না বোল্ট। সাময়িক চিকিৎসা পেয়ে স্স্থু হওয়ায় তাকে খেলানো হয়। এবার তাকে সরিয়ে নিতে বাধ্য হলাম।’
ক্রাইস্টচার্চে পাকিস্তানের বিপক্ষে প্রথম টেস্টেও ফিল্ডিংয়ের সময় একই ব্যথা অনুভব করেছিলেন বোল্ট। এরপর অনেকটা সময় ফিল্ডিংয়ে ছিলেন না বাঁহাতি এই পেসার। এবার তাকে দ্বিতীয় টেস্ট থেকে সরিয়েই নেওয়া হলো। মূলত অস্ট্রেরিয়ার বিপক্ষে ৩ ম্যাচের ওয়ানডে সিরিজের জন্য ‘বিশ্রাম’ দেওয়া হলো বোল্টকে। এ সময়ে তার পুর্নবাসন হবে।
বোল্টের পরিবর্তে পাকিস্তানের বিপক্ষে দ্বিতীয় টেস্টের জন্য স্কোয়াডে ডাক দেওয়া হয়েছে অলরাউন্ডার ডগ ব্রেসওয়েলকে। সিরিজের প্রথম ম্যাচ জিতে ১-০ ব্যবধানে এগিয়ে আছে নিউজিল্যান্ড। ম্যাচে ৭৬ রানে ৫ উইকেট নিয়েছিলেন বোল্ট। ২০১২ সালের পর থেকে নিউজিল্যান্ডের হয়ে টানা টেস্ট খেলে আসছেন বোল্ট। এ সময়ে ৪৪ টেস্ট খেলেছেন তিনি।