ঢাকাThursday , 24 November 2016
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

প্রাক্তন প্রেমিকের সঙ্গে পার্টিতে দীপিকা

Link Copied!

dipika-ronobirবিনোদন ডেস্ক : বলিউড অভিনেতা রণবীর কাপুরের সঙ্গে প্রেমের সম্পর্কে জড়িয়েছিলেন অভিনেত্রী দীপিকা পাড়ুকোন। সে সম্পর্কের ইতি টেনেছেন অনেক আগে। কিন্তু তাদের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রয়েছে তা সবারই জানা।
সম্প্রতি করণ জোহরের পার্টিতে হাজির হয়েছিলেন দীপিকা ও রণবীর কাপুর। ‘অ্যায় দিল হ্যায় মুশকিল’ সিনেমার সাফল্যের পর এই পার্টি দিয়েছেন করণ। আর এতে হাজির হয়েছিলে, দীপিকা, রণবীর, শাহরুখসহ অনেকে। কিন্তু পার্টিতে রণবীর-দীপিকা একসঙ্গে অনেক সময় কাটিয়েছেন বলে ভারতীয় সংবাদমাধ্যম খবর প্রকাশ করেছে।
প্রকাশিত প্রতিবেদনে জানানো হয়েছে, অনেক আগেই বিচ্ছেদ হয়েছে দীপিকা-রণবীরের। কিন্তু এখনো তাদের বন্ধুত্বটা বজায় রয়েছে। করণের পার্টিতে তাদের একসঙ্গে সময় কাটানো দেখে তা স্পষ্ট বোঝা যায়। ইদানিং সব পার্টিতে দীপিকার সঙ্গে তার প্রেমিক রণবীর সিংহ উপস্থিত থাকেন। তবে কাজের ব্যস্ততার কারণে করণের পার্টিতে উপস্থিত হতে পারেননি রণবীর সিং।