ঢাকাThursday , 24 November 2016
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

নতুন করে নিষেধাজ্ঞা আরোপ করলে কঠোর ব্যবস্থা

Link Copied!

khominiআন্তর্জাতিক ডেস্ক : আগামী মাসে ইরানের ওপর নিষেধাজ্ঞার মেয়াদ নতুন করে যুক্তরাষ্ট্র আরও ১০ বছর বাড়ালে কঠোর জবাব দেয়া হবে বলে হুশিয়ারি উচ্চারণ করেছেন দেশটির সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আল খামেনি। বুধবার বাসিজ ইসলামি স্বেচ্ছাসেবক বাহিনীর সদস্যদের একটি অনুষ্ঠানে তিনি এ হুশিয়ারি দেন।
খামেনি বলেন, যুক্তরাষ্ট্রের বর্তমান প্রশাসন বেশ কয়েকবার পরামণু চুক্তি লঙ্ঘন করেছে। সর্বশেষ তারা নিষেধাজ্ঞার মেয়াদ ১০ বছর বাড়ানোর পদক্ষেপ নিচ্ছে। এটি ঘটলে তা নিশ্চিতভাবেই পরমাণু চুক্তি (জেসিপিওএ) লঙ্ঘন করা হবে। তাদের অবশ্যই জানা উচিৎ ইরানও এর প্রতিক্রিয়া জানাবে।’
তিনি বলেন, ‘জেসিপিওএকে ইরানের জনগণের ওপর চাপ প্রয়োগের অস্ত্র বানানো উচিৎ নয়।’
গত বছর ছয় জাতিগোষ্ঠীর সঙ্গে ইরান পরমাণু চুক্তি সই করে। চুক্তির শর্তানুযায়ী, ইরান আগামী ১০ বছরের জন্য তাদের পরমাণু প্রকল্পের কাজ সীমিত করলে দেশটির ওপর থেকে জাতিসংঘ ও যুক্তরাষ্ট্র তাদের নিষেধাজ্ঞা প্রত্যাহার করবে।
চলতি বছরের শেষ নাগাদ যুক্তরাষ্ট্রের ইরান নিষেধাজ্ঞা আইনের মেয়াদ শেষ হয়ে যাবে।গত সপ্তাহে মার্কিন কংগ্রেস এই আইনের মেয়াদ আরও ১০ বছর বাড়ানোর জন্য অনুমোদন দিয়েছে। তবে বিলটি এখনও সিনেটে পাস হওয়ার অপেক্ষায় আছে । প্রেসিডেন্ট বরাক ওবামা অনুমোদন করলেই কেবল এটি আইনে পরিণত হবে। ওয়াশিংটন বলছে, এই নিষেধাজ্ঞার সঙ্গে পরমাণু চুক্তির কোনো সম্পর্ক নেই। তবে ইরানের দাবি, এটি চুক্তির প্রাণশক্তির বিরোধী।