স্পোর্টস ডেস্ক : সর্বশেষ আট বছর আগে ভারতের হয়ে টেস্ট ম্যাচে খেলেছিলেন পার্থিব প্যাটেল। এছাড়া চার বছর আন্তর্জাতিক ক্রিকেটের বাইরে ছিলেন তিনি। তবে দীর্ঘ বিরতির পর ইংল্যান্ডের বিপক্ষে পাঁচ ম্যাচ সিরিজের তৃতীয় টেস্টের দলে ডাক পেয়েছেন এই উইকেটরক্ষক ব্যাটসম্যান। ভারতীয় দলে নিয়মিত উইকেটরক্ষক ঋদ্ধিমান সাহা ইনজুরিতে পড়ায় কপাল খুলেছে পার্থিবের। বিশাখাপত্তম টেস্টে ইনজুরিতে পড়েন ঋদ্ধিমান। যে কারণে মোহালি টেস্টে খেলা হচ্ছে না তার। এই সুযোগে ভারতের টেস্ট দলে জায়গা করে নিলেন পার্থিব।
অভিষেকের পর থেকে ভারতের হয়ে ২০টি টেস্ট, ৩৮টি ওয়ানডে এবং দুটি টি-টুয়েন্টি খেলেছেন পার্থিব। ২০০৮ সালে কলম্বো টেস্টে সর্বশেষ ভারতের হয়ে সাদা পোশাকের ক্রিকেট খেলেন তিনি।
বিশাখাপত্তম টেস্টে ইংল্যান্ডকে ২৪৬ রানের বড় ব্যবধানে হারিয়ে পাঁচ ম্যাচ সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে রয়েছে বিরাট কোহলির ভারত। ২৬ নভেম্বর মোহালিতে সিরিজের তৃতীয় টেস্ট শুরু হবে।
মোহালি টেস্ট ভারতের স্কোয়াড:
বিরাট কোহলি, আজিঙ্কা রাহানে, লোকেশ রাহুল, মুরালি বিজয়, চেতশ্বর পূজারা, করুন নাইর, পার্থিব প্যাটেল, রবীচন্দ্রন অশ্বিন, রবীন্দ্র জাদেজা, জয়ন্ত জাদব, অমিত মিশ্র, মোহাম্মদ সামি, উমেশ যাদব, ইশান্ত শর্মা, ভুবনেশ্বর কুমার, হার্দিক পান্ডিয়া।

