ঢাকাWednesday , 23 November 2016
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

ক্যারিয়ার সেরা র‌্যাঙ্কিংয়ে কোহলি

Link Copied!

kohliস্পোর্টস ডেস্ক : ইংল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় টেস্টে অনন্য এক রেকর্ড গড়ার হাতছানি ছিল ভারতের অধিনায়ক বিরাট কোহলির। ৫০তম টেস্ট ম্যাচে ভারতের কোনো অধিনায়কের দুই ইনিংসে দুটি সেঞ্চুরির রেকর্ড নেই।
বিরাট কোহলির সেই সুযোগটি ছিল। প্রথম ইনিংসে ১৬৭ রানের পর দ্বিতীয় ইনিংসে কোহলির ব্যাট থেকে আসে ৮১ রান। মাত্র ১৯ রানের জন্য কোহলি তিন অঙ্কের ম্যাজিকাল ফিগার স্পর্শকরতে পারেননি। রেকর্ড না হলেও আইসিসি টেস্ট র‌্যাঙ্কিংয়ে বড় লাফ দিয়েছেন কোহলি।
১০ ধাপ এগিয়ে টেস্ট র‌্যাঙ্কিংয়ে চার নম্বরে অবস্থান করছেন কোহলি। টেস্ট ক্রিকেটে এটি কোহলির সেরা র‌্যাঙ্কিং (রেটিং পয়েন্ট ৮২২)।এর আগে সেরা র‌্যাঙ্কিং ছিল ১০। বর্তমান সময়ে অন্যতম সেরা এ ব্যাটসম্যান টি-টোয়েন্টি ক্রিকেটে এক নম্বরে অবস্থান করছেন। এছাড়া ওয়ানডেতে রয়েছেন দুই নম্বর অবস্থানে।
কোহলির পাশাপাশি এক ধাপ এগিয়েছেন চেতেশ্বর পূজারা। প্রথম ইনিংসে ১১৯ রান করলেও দ্বিতীয় ইনিংসে ১ রানে সাজঘরে ফিরেন পূজারা। ইংল্যান্ডের অধিনায়ক অ্যালিস্টার কুকের এক ধাপ অবনমন হলেও উইকেটরক্ষক ব্যাটসম্যান জনি বেয়ারস্টোর চার ধাপ উন্নতি হয়েছে। ১২ নম্বরে এসেছেন বেয়ারস্টো।
বল হাতে ৮ উইকেট নিয়ে র‌্যাঙ্কিংয়ে ১ নম্বরে থাকা রবিচন্দ্রন অশ্বিন নিজের জায়গা আরও পাকাপোক্ত করেছেন। অশ্বিনের রেটিং পয়েন্ট ৮৯৫। দুইয়ে থাকা রঙ্গনা হেরাথ ২৮ পয়েন্ট পিছিয়ে আছেন। তিনে থাকা ডেল স্টেইনের রেটিং পয়েন্ট ৮৫২।