ঢাকাWednesday , 23 November 2016
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

মাহির ‘পবিত্র ভালোবাসা’

Link Copied!

mahiaa-mahiবিনোদন ডেস্ক : ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় চিত্রনায়িকা মাহিয়া মাহি। অন্য ধর্মের এক ছেলের সঙ্গে প্রেমের সম্পর্কে জড়িয়েছেন এই অভিনেত্রী। তবে বাস্তব জীবনে নয়, সিনেমার গল্পে এমন দৃশ্য দেখা যাবে।
‘খায়রুন সুন্দরী’ খ্যাত নির্মাতা একে সোহেলের ‘পবিত্র ভালোবাসা’ শিরোনামের সিনেমায় মাহিকে একজন মুসলিম মেয়ের চরিত্রে দেখা যাবে। অন্যদিকে সিনেমার নায়ক রুপনকে হিন্দু ছেলের চরিত্রে দেখা যাবে। এরা দুজন দুজনকে ভালোবাসে। হিন্দু-মুসলিমের প্রেমের সম্পর্কের গল্প নিয়ে নির্মিত হচ্ছে রোমান্টিক ঘরানার এই সিনেমা।
সম্প্রতি এ সিনেমায় চুক্তিবদ্ধ হয়েছেন মাহি। চলতি মাসেই কক্সবাজারে এ সিনেমার শুটিং শুরু হবে। তবে এ লটের শুটিংয়ে মাহি অংশ নিবেন না। আগামী মাসের দ্বিতীয় লটের শুটিংয়ে মাহি অংশ নিবেন বলে নির্মাতা সূত্রে জানা গেছে। সিনেমার কাহিনি ও চিত্রনাট্য লিখেছেন পরিচালক সোহেল। এতে মাহি ছাড়াও অভিনয় করবেন, সুচরিতা, মৌসুমী সহ অনেকে।