ঢাকাWednesday , 23 November 2016
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

মুরসির যাবজ্জীবন কারাদণ্ড বাতিল

Link Copied!

mursiআন্তর্জাতিক ডেস্ক : মিশরে সেনা অভ্যুত্থানে ক্ষমতা থেকে উচ্ছেদ হওয়া প্রেসিডেন্ট মুহাম্মদ মুরসির যাবজ্জীবন কারাদণ্ড বাতিল করেছে দেশটির সর্বোচ্চ আদালত। একই সঙ্গে ফিলিস্তিনের হামাসের হয়ে গুপ্তচরবৃত্তির যে অভিযোগে তার যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছিল সেটি পুনর্বিচারের আদেশ দেওয়া হয়েছে। মঙ্গলবার আপিল আদালত কোর্ট অব ক্যাসেসশন এ আদেশ দিয়েছে।
গত সপ্তাহে একই আদালত পৃথক মামলায় মুরসির মৃত্যুদণ্ড বাতিল করেছিল। ২০১১ সালে কারাগার ভেঙে পালানোর অভিযোগে দায়ের করা মামলাটি পুর্নবিচারেরও আদেশ দিয়েছে আদালত।
২০১২ সালে মিশরের ইতিহাসে প্রথমাবারের মতো গণতান্ত্রিকভাবে প্রেসিডেন্ট নির্বাচিত হন মুরসি। ২০১৩ সালের জুন মাসে সেনাপ্রধান আবদেল ফাত্তাহ আল সিসি এক অভ্যুত্থানের পর ক্ষমতা দখলের পর মুরসিকে আটক করা হয়।
মুরসির আইনজীবী আব্দেল মোনিম আব্দেল মাকসুদ বার্তা সংস্থা এএফপিকে জানিয়েছেন, মুরসির সঙ্গে মুসলিম ব্রাদারহুডের আরো কয়েকজন নেতার বিরুদ্ধে ইরান ও হামাসের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগে মামলা হয়েছিল। ওই মামলাটি পুর্নবিচারের আদেশ দিয়েছে আদালত।
রায়ের পর আল-জাজিরার মধ্যপ্রাচ্যবিষয়ক বিশ্লেষক ইহিয়া ঘানেম বলেছেন, ‘বিচারবিভাগীয় দৃষ্টিকোন থেকে কোর্ট অব ক্যাসেসশনে রাজনৈতিক প্রভাব অনেক কম। তিন বছর আগে মিশরের সরকার ‘সন্ত্রাসবাদ’ অথবা গুপ্তচরবৃত্তি ও অন্যান্য রাজনৈতিক মামলার জন্য বিশেষ জেলা আদালত প্রতিষ্ঠা করেছিল।’
তিনি বলেন, মিশরে সরকারবিরোধী যে কারো বিরুদ্ধে এখন সন্ত্রাসবাদের আওতায় মামলা করা হয়।