ঢাকাWednesday , 23 November 2016
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

বিতর্কিত বিল প্রত্যাহার করল তুর্কি সরকার

Link Copied!

turkyআন্তর্জাতিক ডেস্ক : তুরস্কে বিতর্কিত ‘শিশু বিবাহ বিল’ প্রত্যাহার করে নিয়েছে এরদোয়ান সরকার। ব্যাপক বিক্ষোভের পরিপ্রেক্ষিতে বিলটি প্রত্যাহারের ঘোষণা দেন প্রধানমন্ত্রী বিনালি ইলদিরিম।
ধর্ষণের শিকার শিশুদের বিয়ে সংক্রান্ত আইন প্রণয়ণের জন্য তুর্কি সরকার পার্লামেন্টে এ বিলটি তুলেছিল। এতে বলা হয়েছিল, কোনো মেয়ে শিশু ধর্ষণের শিকার হলে তাদেরকে দোষী ব্যক্তির সঙ্গে বিয়ে দেয়া যাবে। ওই শিশুকে বিয়ে করলে বিচার থেকে রেহাই পাবে ধর্ষক। এতে দেশে যৌন হয়রানি ও ধর্ষণের মতো অপরাধ কমে যাবে। কিন্তু মানবাধিকার কর্মী ও দেশটির বিরোধীদলের অনেক নেতা বলেছেন, এ বিলের মাধ্যমে সরকার দেশে ধর্ষণ ও যৌন নির্যাতনকে বৈধতা দিতে যাচ্ছে।
বিলটি সংসদে আনার পর দেশজুড়ে ব্যাপক বিক্ষোভ-প্রতিবাদ শুরু হয়। এমনকি দেশটির নারী অধিকার সংগঠনের প্রধান প্রেসিডেন্ট রিসেপ তায়েপ এরদোয়ানের মেয়ে সুমি এরদোয়ান বেরাকতারও এ বিক্ষোভে শামিল হন।
বিলটি সংসদ থেকে তুলে নেয়ার পর তুর্কি প্রধানমন্ত্রী মঙ্গলবার কামাল আতাতুর্ক বিমানবন্দরে এক সংবাদ সম্মেলনে বলেছেন, বিলটি প্রত্যাহার করে পার্লামেন্টের একটি কমিটির কাছে জমা দেয়া হয়েছে, যাতে বিরোধীরা তাদের প্রস্তাব তুলে ধরতে পারেন এবং এ বিষয়ে ঐকমত্য প্রতিষ্ঠা করা যায়।