ঢাকাTuesday , 22 November 2016
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

মালিক-নবীর ব্যাটিংয়ের প্রশংসায় তামিম

Link Copied!

nobiস্পোর্টস ডেস্ক : কুমিল্লা ভিক্টোরিয়ান্সের বিপক্ষে দারুণ জয়ের পর শোয়েব মালিক ও মোহাম্মদ নবীর ব্যাটিংয়ের প্রশংসা করলেন চিটাগং ভাইকিংস অধিনায়ক তামিম ইকবাল। সোমবার ১৮৪ রানের বড় লক্ষ্য তাড়া করে ৬ উইকেটের জয়ে ২৪ বলে অপরাজিত ৪৬ রানের ইনিংস খেলেন নবী। শেষ ওভারে ৮ রানের প্রয়োজনে প্রথম দুই বলেই চার ও ছক্কা হাঁকিয়ে জয় নিশ্চিত করেন তিনি।
মালিক ২৫ বলে ৩৫ রান করে দলের জয়ে বড় অবদান রাখেন। চতুর্থ উইকেটে এই দুজন গড়েন ৩৯ বলে ৬৪ রানের জুটি। এনামুল হক বিজয়ও করেন ৪০। ম্যাচ শেষে তামিম পুরস্কার বিতরণী মঞ্চে বলেন,‘আমরা আমাদের পরিকল্পনামত ব্যাটিং করতে পেরেছি। স্মিথটা শুরুটা ভালো করেছে। নবী দুর্দান্ত খেলেছে, অসাধারণ। দ্বিতীয় ইনিংসে ব্যাটিং করা অনেক কঠিন। শোয়েব এবং নবী অসাধারণ ব্যাটিং করেছে। বিজয় মাঝপথে গুরুত্বপূর্ণ রান করেছে।’
চট্টগ্রাম পর্বে মঙ্গলবার নিজেদের শেষ ম্যাচে বরিশাল বুলসের মুখোমুখি হবে চিটাগং। সেই ম্যাচ নিয়ে তামিম বলেন, ‘কাল (মঙ্গলবার) চট্টগ্রামে আমাদের শেষ ম্যাচ বরিশালের বিপক্ষে। আমাদের শেষটা ভালো করতে হবে। এখান থেকে আত্মবিশ্বাস নেওয়াটা জরুরী।’