ঢাকাTuesday , 22 November 2016
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

সবচেয়ে ‘লম্বা নামধারী’ পাঁচ ক্রিকেটার

Link Copied!

চানাকা ওয়ালেগেদারা, চামিন্দা ভাস, চামিলা গ্যামেজ, লাকশান সান্দাকান ও রঙ্গনা হেরাথ

চানাকা ওয়ালেগেদারা, চামিন্দা ভাস, চামিলা গ্যামেজ, লাকশান সান্দাকান ও রঙ্গনা হেরাথ

স্পোর্টস ডেস্ক : কাউকে কিংবা কিছুর একটা নাম দেওয়ার উদ্দেশ্য কী? যাতে করে উক্ত ব্যক্তি কিংবা সেই জিনিসটাকে সহজে চেনা যায়। যার মাধ্যমে সেই ব্যক্তির পরিচয় সম্পর্কে জানা সহজ হয় এবং সেই নামের কল্যাণে যেকোন প্রতিকূলতা মোকাবেলা করতে সহজ হয়।
পুরো পৃথিবী জুড়ে বিভিন্ন গোত্রের বিভিন্ন ধরনের নাম থাকে। কারো নাম সহজ এবং ক্ষুদ্র আকারের হয়। আবার কারো কারো অনেক কঠিন নামও থাকে। এই বড় নামের ক্ষেত্রে কেউ পরিবারের বংশ পরিচয় বহন করেন, কেউ আবার পুরো গোত্রীয় বংশ পরিচয় বহন করে থাকেন।
বর্তমানে যেটা দেখা যায় তা হল, নিজের নামের সাথে সংশ্লিষ্ট রেখে তাদের পরিবারের সদস্য ও অন্যান্য সদস্যের নাম অন্তর্ভুক্ত করা। এই অতিরিক্ত নাম যদিও অপ্রয়োজনীয়, তারপরও বংশ পরম্পরায় বহন করা রীতি হয়ে দাঁড়িয়েছে।
ক্রিকেট বিশ্বে এমন কিছু জনপ্রিয় ক্রিকেটার আছেন যারা নিজের নামের সাথে অতিরিক্ত নাম বহন করে থাকেন। আর থাকবেনা কেন? ক্রিকেটাররা নিশ্চয় এই পৃথিবীর অন্যদের থেকে আলাদা কেউ নন। ক্রিকেট বিশ্বের এমন লম্বা নাম ব্যবহারকারী পাঁচ ক্রিকেটারকে নিয়ে রাইজিংবিডি’র পাঠকদের জন্য আজকের আয়োজন। মজার বিষয় হচ্ছে লম্বা নামধারী সকল সদস্যই শ্রীলঙ্কান ক্রিকেটার।
১. চানাকা ওয়ালেগেদারা : বিশ্ব ক্রিকেটের সর্ববৃহৎ নাম ব্যবহারকারী হিসেবে ইতিমধ্যেই খ্যাতি অর্জন করেছেন শ্রীলঙ্কান সাবেক বাঁহাতি পেস বোলার। তিনি তার ‍নামের পূর্বে ৬টি (ইউ.ডব্লিউ.এম.বি.সি.এ.ডব্লিউ) আলাদা অক্ষর (ইনিশিয়াল) সংযোজনকারী একমাত্র ক্রিকেটার। তার সম্পূর্ণ নাম বিভাজন করলে দাঁড়ায় ‘উদা ওয়ালাউই ‍মাহিম বান্দ্রালাগে চানাকা আসাঙ্গা ওয়ালেগেদারা।’
৩৫ বছর বয়সী চানাকা ওয়ালেগেদারা শ্রীলংকার হয়ে ২০০৭-২০১৪ সাল পর্যন্ত ২১টি টেস্ট ম্যাচ খেলেছেন। ৩৫ ইনিংসে ৪১.৩২ গড়ে ৫৫টি উইকেট নিজের নামের সাথে যোগ করেন লঙ্কান বাঁহাতি পেসার। পাশাপাশি ১০ ওয়ানডে ম্যাচে ১৫টি উইকেট আছে এই ক্রিকেটের সবচেয়ে লম্বা নাম ব্যবহারকারী ক্রিকেটারের।
২. চামিন্দা ভাস : প্রয়োজনের সময় উইকেট শিকারি অন্যতম সেরা পেসার, ক্রিকেটের ভাষায় ‘ব্রেকথ্রু’র রাজা কিংবা বাঁহাতি সুইং বলের জন্য বিখ্যাত নাম চামিন্দা ভাস। শ্রীলঙ্কান এই সাবেক পেস বোলার নিজের আন্তর্জাতিক ক্রিকেট ক্যারিয়ারে ৭৬১টি উইকেট শিকার করেছেন। চামিন্দা ভাস শ্রীলঙ্কার কিংবদন্তি মুত্তিয়া মুরালিধরনের পরে দ্বিতীয় সবচেয়ে সফল উইকেট শিকারি বোলার।
৪২ বছর বয়সী চামিন্দা ভাস শ্রীলংকা ক্রিকেট দলকে দীর্ঘ ১২ বছর সার্ভিস দিয়েছেন। এর বাইরেও চামিন্দা ভাস আরেকটি কারণে জনপ্রিয় ছিলেন। তাকে সবাই সে সময় লম্বা নাম ব্যবহারকারী ক্রিকেটার হিসেবে একনামে চিনতেন। চামিন্দা ভাস তার ‍নামের পূর্বে ৫টি (ডাব্লুউ.পি.ইউ.জে.সি) আলাদা অক্ষর (ইনিশিয়াল) সংযোজন করতেন। যার পূর্ণরূপ ছিল ‘ওয়ার্নাকুলাসুরিয়া পাতাবেন্দিগে উসহান্থা যোশেপ চামিন্দা ভাস’।
৩. চামিলা গ্যামেজ : শ্রীলংকার হয়ে ২টি টেস্ট এবং ৭টি ওয়ানডে ম্যাচ খেলার সৌভাগ্য হয়েছিল চামিলা গ্যামেজের। কিন্তু দুই ফর‌ম্যাটে ১৩টি উইকেট নিয়ে নামের প্রতি সুবিচার করতে না পারায় দল থেকে ছিটকে পড়েন সাবেক লঙ্কান ডানহাতি পেসার। বাংলাদেশের বিপক্ষে ২০০২ সালের জুলাইতে টেস্টে অভিষেক হলেও নামের প্রতি সুবিচার না করতে পারায় নিজের দ্বিতীয় ও শেষ টেস্ট ম্যাচটি খেলেন পরের বছর অস্ট্রেলিয়ার বিপক্ষে নভেম্বরে।
তবে ৩৭ বছর বয়সী গ্যামেজ শ্রীলংকান ক্রিকেটকে নিজের ক্রিকেট ক্যারিয়ার দিয়ে রঙিন না করলেও অনন্য হয়ে আছেন অন্য কারণে। লম্বা নাম ব্যবহারকারী ক্রিকেটারের ‍তালিকায় নিজেকে সপে গেছেন তিনি। ওই সময়ে তার নাম নিয়ে যথেষ্ট চর্চাও হয়েছিল ক্রিকেট বিশ্বে। চামিলা গ্যামেজ নামে পরিচিত লাভ করলেও তার নামের আগে ৫টি (এম.কে.জি.সি.পি.এল) আলাদা অক্ষর (ইনিশিয়াল) সংযোজন করতেন তিনি। যার পূর্ণাঙ্গরূপ, ‘মাতারাম্বা কানাত্থা গ্যামেজ চামিলা প্রিমান্থ লাকসিথা।’
৪. রঙ্গনা হেরাথ : বর্তমান শ্রীলংকান ক্রিকেট দলের স্পিন জাদুকর রঙ্গনা হেরাথ। ক্রিকেট ক্যারিয়ার বিদায় লগ্নে শ্রীলংকা ক্রিকেট দলকে টেস্টে নেতৃত্ব দিচ্ছেন। ৩৮ বছর বয়সী হেরাথ ১৩৭ ইনিংসে ২৭.৯৭ গড়ে টেস্টে ৩৫১টি উইকেট শিকার করেছেন। সাকুল্যে ক্রিকেটের তিন ফরম্যাটে হেরাথের উইকেট সংখ্যা ৪৪৩টি। মূলত শ্রীলংকান সাবেক কিংবদন্তি মুত্তিয়া মুরালিধরনের অবসরের পর বোলিং বিভাগের নেতৃত্ব দিচ্ছেন বাঁহাতি স্পিনার হেরাথ।
রঙ্গনা হেরাথ স্পিনারের পাশাপাশি লম্বা নাম ব্যবহারকারী ক্রিকেটার হিসেবেও পরিচিত। নামের আগে-পেছনে ‘হেরাথ’ দুইবার যুক্ত করেও মোট অতিরিক্ত ৫টি (এইচ.এম.আর.‌কে.বি.এইচ) আলাদা অক্ষর (ইনিশিয়াল) সংযোজন করেন। যার পূর্ণাঙ্গরূপ, ‘হেরাথ মুডিয়ানসেলাগে রঙ্গনা কৃতি বান্দারা হেরাথ।’
৫. লাকশান সান্দাকান : লাকশান সান্দাকানের পুরো নাম, ‘পান্থামপেরুমা ‍অ্যারচাগে ডন লাকশান রাঙ্গিকা সান্দাকান।’ শ্রীলংকান এই স্পিনার ইতিমধ্যে চায়না ম্যান হিসেবে খ্যাতি অর্জন করেছেন। সান্দাকান মূলত কব্জি দিয়ে বল ছুড়ে থাকেন।
২৫ বছর বয়সী লাকশান রাঙ্গিকা ইতিমধ্যেই শ্রীলঙ্কার হয়ে একটি ওয়ানডে ও তিনটি টেস্ট ম্যাচ খেলেছেন। চলতি বছর জুলাইয়ে ঘরের মাঠে চারটি ম্যাচই খেলেন অস্ট্রেলিয়ার বিপক্ষে। অভিষেক টেস্টেই অস্ট্রেলিয়ার ব্যাটসম্যানদের ঘূর্ণি জাদু দেখিয়ে ৭টি উইকেট নেন লম্বা নামধারী এই ক্রিকেটার।