ঢাকাTuesday , 22 November 2016
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

‘নিষিদ্ধ’ মিসবাহ পাকিস্তানে ফিরলেন

Link Copied!

Misbah-ulস্পোর্টস ডেস্ক : স্লো ওভার রেটের কারণে পাকিস্তানের অধিনায়ক মিসবাহ উল হককে এক ম্যাচের জন্য নিষিদ্ধ করেছে ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি)।পাকিস্তান ক্রিকেট দলের দায়িত্ব নেওয়ার পর এ নিয়ে দ্বিতীয়বার একই কারণে নিষিদ্ধ হলেন মিসবাহ। নিষিদ্ধ হওয়ার ফলে নিউজিল্যান্ডের বিপক্ষে হ্যামিল্টনে দ্বিতীয় টেস্ট খেলতে পারবেন না মিসবাহ। ক্রাইস্টচার্চ প্রথম টেস্টে দুই ওভার ঘাটতি ছিল পাকিস্তান দলের নিষেধাজ্ঞার পাশাপাশি ম্যাচ ফির ৪০ শতাংশ জরিমানাও গুণতে হবে মিসবাহকে।
পাশাপাশি ইউনুস, আজহার আলীসহ দলের বাকি ক্রিকেটারদের ২০ শতাংশ জরিমানা করা হয়েছে। এর আগে ২০১২ লঙ্কানদের বিপক্ষে গল টেস্ট স্লো ওভার রেটের কারণে নিষিদ্ধ হয়ে এক ম্যাচ খেলতে পারেননি মিসবাহ।
এদিকে পিসিবি জানিয়েছে, হ্যামিল্টনে দ্বিতীয় টেস্টে মিসবাহ। শ্বশুরের মৃত্যুর জন্য রোববারই দেশের বিমান ধরেছেন ডানহাতি এ ব্যাটসম্যান। নিউজিল্যান্ডে সময়টা ভালো যাচ্ছে না পাকিস্তানে। প্রথম টেস্ট হেরেছে বিশাল ব্যবধানে। এর মধ্যে নিয়মিত অধিনায়ক মিসবাহ নেই। হ্যামিল্টনে কঠিন পরীক্ষার মুখোমুখি হতে যাচ্ছে তা ধারণা পাওয়া যাচ্ছে এখন থেকেই।