স্পোর্টস ডেস্ক : সবশেষ পাঁচটি টেস্টে হেরেছে অস্ট্রেলিয়া। এর মধ্যে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ঘরের মাঠের শেষ দুটি ম্যাচের হার বেশি যন্ত্রনা দিচ্ছে অসিদের। তাই তৃতীয় টেস্টের আগে দলে বড় পরিবর্তন নিয়েই প্রোটিয়াদের মুখোমুখি হচ্ছে তারা।
টেস্টে দলের সাম্প্রতিক এমন বিপর্যয়ের পর অস্ট্রেলিয়ার প্রধান নির্বাচকের পদ থেকে সরে দাড়িয়েছেন রড মার্শ। প্রায় ৩২ বছর পর দলে ছয় পরিবর্তন নিয়ে তৃতীয় টেস্টের প্রস্তুতি নিচ্ছে স্বাগতিকরা
দক্ষিণ আফ্রিকার বিপক্ষে তিন ম্যাচ সিরিজের দুটিতে হেরে ইতিমধ্যেই সিরিজ হাতছাড়া করেছে অস্ট্রেলিয়া্। শেষ ম্যাচে এবার মান বাঁচানোর পালা। আগামী ২৪ নভেম্বর অ্যাডিলেইড টেস্টে দক্ষিণ আফ্রিকা স্বাগত জানাবে অসিরা।
অ্যাডিলেইড টেস্টে দল থেকে বাদ পরেছেন জো বার্নস, অ্যাডাম ভোজেস, কালাম ফার্গুসন, পিটার নেভিল ও জো মিনি। এদের বদলে দলে সুযোগ পেয়েছেন অভিষেকের অপেক্ষায় থাকা চার ক্রিকেটার ম্যাথু রেন শ, পিটার হ্যান্ডসকম্ব, নিক ম্যাডিসন ও চাড সাইর। আর নতুন করে দলে ফিরেছেন উইকেটকিপার ম্যাথু ওয়েড ও ফাস্ট বোলার জ্যাকসন বার্ড।
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম টেস্টে ১৭৭ রানের জয়ের পর দ্বিতীয় টেস্টে ইনিংস ও ৮০ রানের জয় দিয়ে সিরিজ নিশ্চিত করেছে প্রোটিয়ারা।
তৃতীয় টেস্টে অস্ট্রেলিয়া স্কোয়াড:
ডেভিড ওয়ার্নার, ম্যাট রেনশ, উসমান খাজা, স্টিভেন স্মিথ, পিটার হ্যান্ডসকম্ব, নিক ম্যাডিনসন, ম্যাথিউ ওয়েড (উইকেটরক্ষক), মিচেল স্টার্ক, জস হ্যাজেলউড, নাথান লিয়ন, জ্যাকসন বার্ড, চাঁদ সেয়ার্স।

