ঢাকাMonday , 21 November 2016
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

২৪৬ রানে হারল ইংল্যান্ড

Link Copied!

englandস্পোর্টস ডেস্ক : প্রথম ম্যাচ নিষ্প্রাণ ড্র। দ্বিতীয় টেস্টে ঘুরে দাঁড়িয়েছে ভারত। ভিশাক্ষাপত্তনমে দ্বিতীয় টেস্টে ইংল্যান্ডকে তারা হারিয়েছ ২৪৬ রানের বড় ব্যবধানে।
এ জয়ের ফলে পাঁচ ম্যাচ টেস্ট সিরিজে ১-০ ব্যবধানে লিড নিয়েছে ভারত।
রোববার চতুর্থ দিনের শেষ সেশনে ইংল্যান্ডের সামনে জয়ের লক্ষ্যমাত্রা দাঁড়ায় ৪০৫ রান। ভারতের মাটিকে চতুর্থ ইনিংসে এই রান তাড়া করে জেতার রেকর্ড নেই কারো। ইংল্যান্ড যে জিততে পারবে সেটা তারাও ভাবেনি। তাইতো চতুর্থ দিনের শেষ সেশন থেকেই ধরে খেলার প্রবণতা তাদের। ৫৯.২ ওভারে ২ উইকেট হারিয়ে ৮৭ রান করে চতুর্থ দিন শেষ করেছিল।
কিন্তু তারপরও হারের হাত থেকে রক্ষা পায়নি। পঞ্চম দিন সোমবার মধ্যাহ্ন বিরতির পর পরই অলআউট হয়ে যায় ইংল্যান্ড। ৯৭.৩ ওভারে সবকটি উইকেট হারিয়ে তারা ১৫৮ রানের বেশি করতে পারেনি। ফলে ২৪৬ রানের দারুণ এক জয় পায় ভারত।
চতুর্থ ইনিংসে ব্যাট হাতে ইংল্যান্ডের অ্যালিস্টার কুক ৫৪ রান করেন। অপরাজিত ৩৪ রান করেন জনি বেয়ারস্টো। এ ছাড়া হাসিব হামিদ ও জো রুট ২৫ করে রান করেন।
বল হাতে ভারতের রবীচন্দ্রন অশ্বিন ও জয়ন্ত যাদব ৩টি করে উইকেট নেন। ২টি করে উইকেট নেন মোহাম্মদ সামি ও রবীন্দ্র জাদেজা।
সংক্ষিপ্ত স্কোর :
ভরত :
প্রথম ইনিংস- ৪৫৫/১০ (কোহলি ১৬৭, পূজারা ১১৯; অ্যান্ডারসন ৩/৬২)।
দ্বিতীয় ইনিংস- ২০৪/১০ (কোহলি ৮১; ব্রড ৪/৩৩, রশীদ ৪/৮২)।
ইংল্যান্ড :
প্রথম ইনিংস- ২৫৫/১০ ( স্টোকস ৭০, হামিদ ৫৩, বেয়ারস্টো ৫৩; অশ্বিন ৫/৬৭)।
দ্বিতীয় ইনিংস- ১৫৮/১০ (কুক ৫৪; জয়ন্ত ৩/৩০, অশ্বিন ৩/৫২)।
ফল : ভারত ২৪৬ রানে জয়ী।
ম্যাচসেরা : বিরাট কোহলি।
সিরিজ : ভারত ১-০ ব্যবধানে এগিয়ে।