ঢাকাMonday , 21 November 2016
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

বিপিএল মাতাতে আসছেন না মিলার

Link Copied!

millerস্পোর্টস ডেস্ক : বিপিএলের চতুর্থ আসরে রংপুর রাইডার্সের হয়ে খেলতে আসার কথা ছিল ডেভিড মিলারের। চট্টগ্রাম পর্বের পর ঢাকায় বিপিএলের শেষ পর্বে অংশ নেওয়ার কথা ছিল তার।
কিন্তু বিপিএলের এবারের আসরে না আসার কথা সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে জানিয়েছেন মিলার। আজ সোমবার নিজের অফিসিয়াল পেইজে এ কথা জানান প্রোটিয়া এ তারকা ব্যাটসম্যান।
বিস্ফোরক ব্যাটিংয়ের কারণে ‘কিলার মিলার’ উপাধি পেয়েছিলেন মিলার। সাধারনত সংক্ষিপ্ত ফরম্যাটের ক্রিকেটে বোলারদের জন্য আতঙ্ক তিনি।
এবার তার অপেক্ষায় ভক্তরা প্রহর গুনলেও মাঝপথে হতাশার গল্প শোনালেন তিনি। সোমবার টুইট বার্তায় মিলার জানান, ‘আমি চাই না আমাকে আবারও জিজ্ঞেস করা হউক। এবছর অফিসিয়াল বিপিএলে আমি খেলবো না।’
অস্ট্রেলিয়ার বিপক্ষে দক্ষিণ আফ্রিকার টেস্ট দলে ঠাঁই হয়নি মিলারের। বর্তমানে দক্ষিণ আফ্রিকার ঘরোয়া টি-টোয়েন্টি টুর্নামেন্ট সিএসএ টি-টোয়েন্টি চ্যালেঞ্জে নাইটস দলের হয়ে খেলছেন তিনি। সব ধরনের ক্রিকেটে ২১৩ টি-টোয়েন্টি ম্যাচ খেলা মিলার চার হাজার ৬৩৫ রান করেছেন। গড়ে ৩৪.৫৮। যেখানে একটি সেঞ্চুরি ও ২২টি হাফ সেঞ্চুরি আছে। স্ট্রাইক রেট ১৩৭.২৯।