ঢাকাSunday , 20 November 2016
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

ক্রিকেটার কোহলির শীর্ষ ৫ বাণিজ্যিক কর্মকাণ্ড

Link Copied!

kohliস্পোর্টস ডেস্ক : বিরাট কোহলি, ভারতের এই সময়কার তারকা খেলোয়াড়। তিনি টপ অর্ডার ডানহাতি ব্যাটসম্যান হিসেবে পরিচিত। এক কথায় তিনি রান ম্যাশিন নামে পরিচিত সকলের কাছেই।বর্তমানে একদিনের আন্তর্জাতিক ক্রিকেটে মহেন্দ্র সিং ধোনির পাশাপাশি সহ-অধিনায়কের দায়িত্ব পালন করছেন।ভারতের এই টেস্ট অধিনায়ক বিশ্বের সেরা ব্যাটসম্যানদের একজন।শুধু কী টেস্ট, একদিনের আন্তর্জাতিক ক্রিকেটেও তার ব্যাট থেমে নেই। সমানতালে চলছে টি-টোয়েন্টি ক্রিকেটেও।
ক্রিকেট খেলার পাশাপাশি তার বিভিন্ন ব্যবসাও রয়েছে।শুধু কী ক্রিকেট এই!ক্রিকেট ছাড়াও বিভিন্ন বাণিজ্যিক ক্ষেত্রেও তার অনেক খ্যাতি ও সুনাম রয়েছে। আজ জানার চেষ্টা করব হালের সেনসেশান বিরাট কোহলির শীর্ষ ৫ বাণিজ্যিক উদ্যোগ সম্পর্কে।
৫. স্পোর্টস কনভো : লন্ডন ভিত্তিক একটি বানিজ্যিক উদ্যোগ স্পোর্টস কনভো-এর সঙ্গে যুক্ত রয়েছেন বিরাট কোহলি। প্রাথমিকভাবে এটি একটি প্ল্যাটফর্ম যেখানে বিভিন্ন ক্রীড়াপ্রেমীরা এসে তাদের প্রিয় খেলা এবং খেলোয়াড়দের সম্পর্কে আলাপ আলোচনা করে থাকেন। এই ভেঞ্চারটির সঙ্গে যুক্ত রয়েছেন ফুটবল তারকা গ্যারেথ বেলও।
৪. Wrogn : বিরাট কোহলি বানিজ্যিক উদ্যোগের মধ্যে বিশেষ উল্লেখযোগ্য হল তার ফ্যাশন ব্র্যান্ড ‘Wrogn’। ইউনিভার্সাল স্পোর্টসবিজ প্রাইভেট লিমিটেড-এর পক্ষ থেকে শ্রীমতি অঞ্জনা রেড্ডি এই ইয়ুথ ফ্যাশন প্ল্যাটফর্মটির উদ্যোক্তা ছিলেন। এই ব্র্যান্ডটি পরিচিত তার বিজ্ঞাপনের ধরণ এবং মার্কেটিং স্ট্র্যাটেজির জন্য। যার ফলে যুবসমাজ সহজেই এই ব্র্যান্ডের প্রতি আকৃষ্ট হয়। ক্রিকেট খেলার পাশাপাশি বিরাট কোহলি তার ফ্যাশন স্টেটমেন্টের জন্যও বিশেষভাবে পরিচিত। আর সেই কারণেই হয়তো তার ফ্যাশন ভেঞ্চার এতোটা হিট। তার এই ভেঞ্চারে রয়েছ মূলত গ্রাফিক টি-শার্ট, ডেনিম জ্যাকেট, কাফড্ চিনোজ এবং জিনস।
৩. চিজেল জিম : ফিটনেস ভেঞ্চার ‘চিজেল’ চালু করেছেন বিরাট কোহলি।খুব কম ক্রিকেট তারকাই রয়েছেন যারা বিরাট কোহলির মতো ফিটনেস ফ্রিক। আর ফিট থাকার মন্ত্র সকলের কাছে পৌঁছে দিতেই হয়তো তার ফিটনেস ভেঞ্চার ‘চিজেল’ চালু করেছেন বিরাট। এই ফিটনেস ভেঞ্চারের উদ্দেশ্য হল— নিত্য নতুন প্রযুক্তি আবিষ্কারের মাধ্যমে ফিটনেসকে আরও উন্নততর করে তোলা। ফ্র্যাঞ্চাইজি ইন্ডিয়ার সঙ্গে যুক্ত হয়ে তিনি এই উদ্যোগ গ্রহণ করেছেন। প্রাথমিকভাবে বেঙ্গালুরুতে এই বানিজ্যিক ভেঞ্চার শুরু করলেও তার পরিকল্পনা রয়েছে ২০১৮ সালের মধ্যে সারা দেশে ১০০টি জিম সেন্টার তৈরি করা।
২. ইউএই রয়্যালস : ইউএই রয়্যালস-এর অংশিদারিত্বে রয়েছেন বিরাট কোহলি । ভারতের টেস্ট অধিনায়ক ২০১৫ সালে ইউএই রয়্যালস-এর শেয়ার কিনেছিলেন। সেই সঙ্গে তার ভেঞ্চারে যুক্ত হয়েছেন নীলেশ ভাটনগর এবং শচীন গাদোয়া। তবে সবচেয়ে বড় কথা, তার এই ভেঞ্চারের সঙ্গে যুক্ত রয়েছেন ১৭টি গ্র্যান্ডস্ল্যাম জয়ী রজার ফেডেরার।
১. এফসি গোয়া : ইন্ডিয়ান সুপার লিগের টিম এফসি গোয়ার সহ-মালিকানায় রয়েছেন কোহলি। মাত্র ২৫ বছর বয়সে বিরাট শুরু করেছিলেন তার প্রথম বাণিজ্যিক ভেঞ্চার। ইন্ডিয়ান সুপার লিগের টিম এফসি গোয়ার সহ-মালিকানা গ্রহণ করেছিলেন।এই ভেঞ্চারে বিরাটের শেয়ার ছিল প্রায় ১ কোটি টাকার। অর্থাৎ যা মোট পরিমাণের ২৫ শতাংশ।