ঢাকাSunday , 20 November 2016
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

ম্যানইউর পয়েন্টে আর্সেনালের ভাগ

Link Copied!

manUস্পোর্টস ডেস্ক : হোসে মরিনহো ও আর্সেন ওয়েঙ্গারের সম্পর্কটা সাপে-নেউলের মতোই। মরিনহোর চেলসি অধ্যায়ের সময়ে এটা দেখেছে ভক্তরা। চলতি মৌসুমে ক্লাব বদল হলেও এই দুই কোচের সম্পর্ক আগের মতোই।
ইংলিশ প্রিমিয়ার লিগে কখনো মরিনহোকে হারাতে পারেনি আর্সেনাল কোচ ওয়েঙ্গার। মরিনহোর ম্যানইউ অধ্যায়েও তাকে হারাতে পারেনি ওয়েঙ্গারের আর্সেনাল। ওল্ট ট্রাফোর্ডে ম্যানচেস্টার ইউনাইটেডের বিপক্ষে শেষ মুহূর্তের নাটকীয়তায় ১-১ ব্যবধানে ড্র করেছে আর্সেনাল।
ঘরের মাঠে গোলশূন্য প্রথমার্ধের পর ম্যানইউর হয়ে ম্যাচের ৬৮ মিনিটে গোল করে সমর্থকদের উচ্ছ্বাসে ভাসান হুয়ান মাতা। তার এই গোলে সহায়তা করেন আন্দ্রে হেরেরা। ম্যাচের বাকি সময়ে জয় নিয়েই মাঠ ছাড়ার প্রত্যাশায় ছিল রেড ডেভিলসরা। কিন্তু ম্যাচের ৮৯ মিনিটে তাদের হতাশা উপহার দেন আর্সেনাল তারকা অলিভিয়ের জিরু।
অ্যালেক্স অক্সালেড চেম্বারলেইনের সহায়তায় জিরুর গোলে নাটকীয়ভাবে সমতায় ফেরে আর্সেনাল। এরপর আর কোনো গোল না হওয়ায় ১-১ ব্যবধানের সমতায় পয়েন্ট ভাগাভাগি করে মাঠ ছাড়ে দু’দল।
ড্রয়ের ফলে ১২ ম্যাচে ২৫ পয়েন্ট নিয়ে ইংলিশ লিগ পয়েন্ট তালিকার তৃতীয় স্থানে রয়েছে আর্সেনাল। সমান ম্যাচে ১৯ পয়েন্ট নিয়ে ষষ্ঠ স্থানে মরিনহোর ম্যানইউ।