ঢাকাSaturday , 19 November 2016
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

নিরাপত্তা কর্মীদের বেতন দিলেন মেসি

Link Copied!

messiস্পোর্টস ডেস্ক : আর্জেন্টিনা ফুটবল ফেডারেশনের অর্থনৈতিক দুরাবস্থা চলে আসছে দীর্ঘ দিন ধরেই। অর্থনৈতিক সংকটের কারণে নিরাপত্তা কর্মীদের বেতনও আটকা ছিল বেশ কয়েকমাস।
নিজেদের আটকে থাকা বেতন আদায়ের জন্য আর্জেন্টনা দলীয় অধিনায়ক লিওনেল মেসির স্মরনাপন্ন হয়ে নিরাপত্তা কর্মীরা। ব্রাজিলের বিপক্ষে ম্যাচের আগে ড্রেসিংরুমে মেসিকে একা পেয়ে নিজেদের দুরাবস্থার কথা জানান ২-৩ জন নিরাপত্তা কর্মী।
আর্জেন্টিনার বর্তমান কোচ টাটা মার্টিনো সহ আরও অনেক অফিসিয়ালরাও ঠিকমতো বেতন পাচ্ছেন না। তবে সবচেয়ে বেশি সমস্যা নিরাপত্তা কর্মীদের। গত ছয় মাস বেতন ছাড়াই কাজ করেছেন তারা। নিরাপত্তাকর্মীদের এমন আবেদন শুনে তাদের বেতন নিজ থেকে দিয়ে দেন মেসি।
রেডিও মেট্রো জানিয়েছে, এমন আবেদনের পর মেসি তাঁর বাবা জর্জকে ফোন করে তাঁদের জন্য যত দ্রুত সম্ভব টাকা পাঠাতে বলেন। পরে সেখান থেকে নিরাপত্তা কর্মীদের বেতন পরিশোধ করা হয়।