ঢাকাFriday , 18 November 2016
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

অভিষেকে ৬৫ বছরের রেকর্ড ভাঙলেন গ্রান্ডহোম

Link Copied!

grandhomeস্পোর্টস ডেস্ক : প্রথম শ্রেণির ক্রিকেটে ৮৩ ম্যাচে ৫ বা তার বেশি উইকেট নিয়েছেন মাত্র একবার। কিন্তু আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেকেই বাজিমাত, ভাঙলেন ৬৫ বছরের রেকর্ড!
বলছি নিউ জিল্যান্ডের অভিষিক্ত পেসার কলিন ডি গ্রান্ডহোমের কথা। ৩০ বছর ১১৯ দিনে টেস্ট ক্যাপ হাতে পেয়েছেন ডানহাতি এ পেসার। এর চেয়ে বেশি বয়সে অভিষেকের রেকর্ড নিউ জিল্যান্ডের আছে। ১৯৩০ সালে হার্ব ম্যাকগ্রিরের যখন অভিষেক হয়েছিল তখন তার বয়স ৩৮ বছর ১০১ দিন। কিন্তু অভিষেকে গ্রান্ডহোম সবার সেরা! বল হাতে পাকিস্তানের ব্যাটিং অর্ডার ধসিয়ে দিয়েছেন ডানহাতি এ পেসার। ৪১ রানে নিয়েছেন ৬ উইকেট। যা অভিষেকে নিউ জিল্যান্ডের সেরা বোলিং ফিগার।
১৯৫১ সালে অ্যালেক্স মইর ক্রাইস্টচার্চে ইংল্যান্ডের বিপক্ষে নিজের অভিষেক ইনিংসে ১৫৫ রানে ৬ উইকেট নিয়েছিলেন। ৬৫ বছর পর গ্রান্ডহোম রেকর্ড ভেঙে নিজের নাম সবার উপরে লিখিয়ে নিলেন। অভিষেকে নিউ জিল্যান্ডের হয়ে ৩ বোলার ৬ উইকেট পেয়েছেন। গ্রান্ডহোম, মইরের পর তালিকার তৃতীয় স্থানে আছেন ফেন ক্রেসওয়েল। ১৯৪৯ সালে ইংল্যান্ডের বিপক্ষে ওভালে ১৬৮ রানে ৬ উইকেট নেন ক্রেসওয়েল।
শুক্রবার ক্রাইস্টচার্চে ইনিংসের নবম ওভারে বোলিংয়ে আসেন গ্রান্ডহোম। অভিষেক উইকেটের জন্য অপেক্ষা করতে হয় তৃতীয় ওভার পর্যন্ত। আজহার আলীকে বোল্ড করে উইকেটের খাতা খুলেন গ্রান্ডহোম। পঞ্চম ওভারেই পেতে পারতেন দ্বিতীয় উইকেটের স্বাদ। কিন্তু গালিতে বাবর আজমের ক্যাচ ছাড়েন টুড অ্যাস্টেল। তবে চার বল পর আবারও উল্লাসে মেতে উঠে নিউ জিল্যান্ড শিবির। বাবর আজম প্রথম স্লিপে রস টেলরের হাতে ক্যাচ দেন। পরের ওভারে গ্রান্ডহোমের শিকার পাকিস্তানের সেরা ব্যাটসম্যান ইউনুস খান। এরপর আসাদ শফিক ও সোহেল খানকে আউট করে প্রথমবারের মত পঞ্চম উইকেটের স্বাদ নেন ৩০ বছর বয়সি এ পেসার। পাকিস্তান শিবিরে শেষ পেরেকটিও ঠুকিয়ে দেন গ্রান্ডহোম। রাহাত আলীকে আ্উট করে পাকিস্তানকে ১৩৩ রানে আটকে দেন অভিষিক্ত পেসার।