ঢাকাThursday , 17 November 2016
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

কোহলি-পূজারার সেঞ্চুরিতে প্রথম দিন ভারতের

Link Copied!

indiaস্পোর্টস ডেস্ক : প্রথম টেস্ট ড্র হওয়ার পর আজ বৃহস্পতিবার থেকে ভিসাক্ষাপত্তনমে শুরু হয়েছে ভারত-ইংল্যান্ড দ্বিতীয় টেস্ট।
সকালে টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেন ভারতের অধিনায়ক বিরাট কোহলি। প্রথমে ব্যাট করতে নেমে ৪ উইকেট হারিয়ে ৩১৭ রান করে প্রথম দিন শেষ করেছে। কোহলি ১৫১ রানে ও অশ্বিন ১ রানে অপরাজিত আছেন। তারা দ্বিতীয় দিনে ব্যাট করতে নামবেন।
অবশ্য শুরুটা ভালো হয়নি ভারতের। ২২ রান তুলতেই উদ্বোধনী জুটি সাজঘরে ফেরে। ৬ রানের মাথায় লোকেশ রাহুল (০) স্টুয়ার্ড ব্রডের বলে বেন স্টোকসের হাতে ক্যাচ দিয়ে আউট হন। ২২ রানের মাথায় অ্যান্ডারসনের শিকারে পরিণত হন মুরালি বিজয় (২০)।
এরপর জুটি বাঁধেন বিরাট কোহলি ও চেতেশ্বর পূজারা। তারা দুজন মিলে দলীয় স্কোরকে টেনে নেন ২৪৮ রান পর্যন্ত। ২২৬ রানের জুটি গড়ে বিপর্যয় সামাল দেওয়ার পাশাপাশি প্রথম দিনটি নিজের করে নেন। এ যাত্রায় পূজারা নিজের দশম ও কোহলি নিজের চতুর্দশ সেঞ্চুরি তুলে নেন।
২৪৮ রানের মাথায় ব্যক্তিগত ১১৯ রানে আউট হন পূজারা। অ্যান্ডারসনের দ্বিতীয় শিকার হন তিনি। ৩১৬ রানের মাথায় অ্যান্ডারসনের তৃতীয় শিকার হয়ে মাঠ ছাড়েন আজিঙ্কা রাহানে। এরপর বাকি সময় কোহলি ও অশ্বিন মিলে পার করে দিন শেষ করেন। কোহলি ১৫১ রানে ও অশ্বিন ১ রানে অপরাজিত আছেন।