ঢাকাThursday , 17 November 2016
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

বৃষ্টি অপেক্ষা বাড়াল মিসবাহর

Link Copied!

Misbah-ulস্পোর্টস ডেস্ক : ক্রাইস্টচার্চে আজই মাঠে নামার কথা ছিল পাকিস্তান ও নিউ জিল্যান্ড ক্রিকেট দলের। কিন্তু বৃষ্টির বাগড়ায় মাঠে নামার সুযোগ হয়নি। কালও মাঠে নামতে পারবেন কিনা তা বলা যাচ্ছে না।
আবহাওয়া পূর্বাভাস বলছে, ক্রাইস্টচার্চে আরও দুদিন থেমে থেমে পড়বে বৃষ্টি! ‘বেরসিক’ বৃষ্টির কারণে আজ টসও হয়নি। এতে অপেক্ষা বেড়েছে পাকিস্তানের অধিনায়ক মিসবাহ-উল-হকের। পাকিস্তানের অধিনায়ক হিসেবে আজই ৫০তম টেস্ট খেলতে নামার কথা ছিল মিসবাহের। কিন্তু বৃষ্টি তার অপেক্ষা বাড়িয়েছে।
২০১০ সালে পাকিস্তানের টেস্ট অধিনায়কের দায়িত্ব পান মিসবাহ। এরপর থেকে ধারাবাহিকভাবেই পাকিস্তান আইসিসি টেস্ট র‌্যাঙ্কিংয়ে উপরে উঠতে থাকে। সম্প্রতি ইংল্যান্ডের বিপক্ষে দারুণ টেস্ট সিরিজ খেলে পাকিস্তান আইসিসি টেস্টের ১ নম্বরে উঠে যায়। পুরস্কার হিসেবে মিসবাহের হাতে ওঠে আইসিসি টেস্ট ‘দণ্ড’।
ইংল্যান্ডের বিপক্ষে টেস্ট সিরিজ ড্রয়ের পর ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ২-১ ব্যবধানে টেস্ট সিরিজ জিতে পাকিস্তান। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তৃতীয় টেস্ট চলাকালিন সময়ে অধিনায়ক হিসেবে নিজের ৪৯তম টেস্ট ম্যাচ খেলেন মিসবাহ। ছাড়িয়ে যান সর্বকালের সেরা অলরাউন্ডার ইমরান খানকে।
তবে মিসবাহের হাত ধরেই টেস্ট ক্রিকেটে সবচেয়ে বেশি সফলতা পেয়েছে পাকিস্তান। ৪৯ টেস্টে মিসবাহের জয় ২৪টিতে। হেরেছে ১৪টি। ড্র হয়েছে ১১টি টেস্ট। ইমরান খান ও জাভেদ মিয়াদাদ পাকিস্তানকে টেস্ট জিতিয়েছেন ১৪টি করে। এছাড়া ওয়াসিম আকরাম ও ইনজামাম উল হকের হাত ধরে পাকিস্তান টেস্ট জিতেছে ১২ ও ১১টি।