ঢাকাThursday , 17 November 2016
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

প্রথমবারেই নজর কাড়লেন দীপিকা

Link Copied!

dipikaবিনোদন ডেস্ক : বলিউডের শীর্ষ অভিনেত্রীদের একজন দীপিকা পাড়ুকোন। এখন আর বলিউডের গণ্ডিতে নিজেকে সীমাবদ্ধ রাখেননি তিনি। পাড়ি জমিয়েছেন হলিউডে। ভিন ডিজেলের বিপরীতে এক্সএক্সএক্স: দ্য রিটার্ন অব জান্ডার কেজ সিনেমায় দেখা যাবে তাকে।
সিনেমার প্রচারণায় অংশ হিসেবে এমটিভি ইউরোপ মিউজিক অ্যাওয়ার্ডে হাজির হয়েছিলেন দীপিকা। এবারই প্রথম কোনো আন্তর্জাতিক আসরে দেখা গেল তাকে। আর প্রথমবারেই রূপের জাদুতে বাজিমাত করেছেন তিনি।
গত রোববার নেদারল্যান্ডের রোটারড্যাম অনুষ্ঠিত এমটিভি ইউরোপ মিউজিক অ্যাওয়ার্ডের লাল গালিচায় কালো ও জলপাই সবুজ রংয়ের একটি পোশাক পরে হাজির হয়েছিলেন দীপিকা। অনুষ্ঠানের মূল মঞ্চে নিনা দোব্রেফের সঙ্গে সেরা ভিডিও অ্যাওয়ার্ড প্রদানের জন্য ওঠেন দীপিকা। নিনা অনুষ্ঠানটি সঞ্চালনাও করেছেন।
অনুষ্ঠান শেষে দীপিকাকে প্রশ্ন করা হয়, অ্যাওয়ার্ড দেওয়ার সময় নার্ভাস ছিলেন কিনা? এমন প্রশ্নের জবাবে সদা আত্মবিশ্বাসী এ অভিনেত্রী বলেন, ‘মোটেও না।’
লাল গালিচায় পা রাখার আগে একটি সংবাদমাধ্যমে দীপিকা বলেন, ‘আমি যখন আমন্ত্রণ পাই তখন অবাক হয়েছিলাম। আমাকে আমন্ত্রণ জানিয়ে তারা উদারতার পরিচয় দিয়েছে। এমটিভি মিউজিক অ্যাওয়ার্ড দেখে দেখে বড় হয়েছি, কখনই ভাবিনি একদিন আমিও এর লাল গালিচায় হাঁটব এবং পুরস্কার দিব। এটি আন্তর্জাতিক ক্যারিয়ারে আমার আরো এক ধাপ।’
তিনি আরো বলেন, ‘এ ধরনের অনুষ্ঠানে আমি এবারই প্রথম, তাই জানতাম না কী হবে। এখানে যারা অংশ নিয়েছেন আমি তাদের গান শুনি। একদিক থেকে বলতে গেলে সবকিছু স্বপ্নের মতো মনে হচ্ছে।’
বলিউডে দীপিকা পাড়ুকোন এখন ব্যস্ত পদ্মাবতী সিনেমার শুটিং নিয়ে। সঞ্জয় লীলা বানসালি পরিচালিত সিনেমাটিতে তার বিপরীতে অভিনয় করছেন রণবীর সিং ও শহিদ কাপুর। সম্প্রতি মুম্বাইয়ের মেহবুব স্টুডিওতে সিনেমাটির শুটিং সেটে দেখাও গেছে তাকে।