ঢাকাWednesday , 16 November 2016
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

ভালোবাসা দিবসে হৃদয়ের ‘মেয়ে’

Link Copied!

hridoyবিনোদন ডেস্ক : জনপ্রিয় সংগীতশিল্পী হৃদয় খান। বিশ্ব ভালোবাসা দিবস উপলক্ষে বাজারে আসছে তার নতুন অ্যালবাম ‘মেয়ে’। রোমান্টিক ঘরানার মোট ৮টি গান নিয়ে সাজানো হয়েছে তার এই অ্যালবামটি।
এতে ‘ছেড় না’ শিরোনামের একটি গান রয়েছে। এর আগে গানটি মোবাইল অ্যাপসে প্রকাশিত হয়েছিল। খুব শিগগিরই এই গানের মিউজিক ভিডিও নির্মাণের কাজ শুরু করবেন বলে জানা গেছে।
কিশোর বয়স থেকেই হৃদয় খানের গান গাওয়া কিংবা কম্পোজিশনের শুরু। পারিবারিকভাবে গানের আবহে বড় হয়েছেন এবং গান শিখেছেন তিনি।
২০০৮ সালে লেজার ভিশন থেকে ‘হৃদয় মিক্স’ অ্যালবামটি প্রকাশিত হয়। এ অ্যালবামের কয়েকটি গান রাতারাতি জনপ্রিয়তা পায়। এছা্ড়াও তার জনপ্রিয় গানের অ্যালবাম হলো- ‘ছোঁয়া’, ‘ভালো লাগে না’, ‘বল না’ প্রভৃতি।
কিছুদিন আগে ‘রূপকথা’ শিরোনামের নাটকে তিশার বিপরীতে অভিনয় করেন হৃদয় খান। যদিও অভিনয়ে নিয়মিত হওয়ার ইচ্ছে তার নেই বলে জানান তিনি। কারণ গানই তার প্রিয় জায়গা।