ঢাকাWednesday , 16 November 2016
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

দুইবার ব্যর্থতার পর আবারও ঢাকায় হিরণ

Link Copied!

hiranবিনোদন ডেস্ক : ‘লে হালুয়া লে’, ‘জ্যাকপট’, ‘ওলট পালট’, ‘রিস্ক’, ‘বড় একা লাগে’, ‘ভুলভাল: টোটাল কনফিউশন’, ‘মজনু’ ওপার বাংলার এসব জনপ্রিয় সিনেমার চিত্রনায়ক হিরণ চ্যাটার্জি।
এর আগে শোনা গিয়েছিল, বাংলাদেশের চলচ্চিত্রে দেখা যাবে টলিউডের এ নায়ককে। তবে নানা কারণেই সেসব সিনেমা নির্মিত হয়নি। এসব পুরোনো খবর হলেও নতুন খবর হলো, সম্প্রতি বাংলাদেশের নতুন একটি সিনেমায় চুক্তিবদ্ধ হয়েছেন তিনি। নাম ঠিক না হওয়া এ সিনেমায় হিরণের বিপরীতে বাংলাদেশের এ প্রজন্মের একজন চিত্রনায়িকা অভিনয় করবেন।
সিনেমাটির প্রযোজনা প্রতিষ্ঠানের এক বিশ্বস্ত সূত্রে জানা গেছে আগামী মাসে আনুষ্ঠানিকভাবে সব কিছু জানানো হবে। এর আগে হিরণ ‘মন দিওয়ানা’ শিরোনামের ঢাকার একটি সিনেমায় চুক্তিবদ্ধ হয়েছিলেন। এ সিনেমায় চুক্তিবদ্ধ হতে ২০১৪ সালের আগস্টে প্রথমবারের মতো ঢাকায় এসেছিলেন হিরণ। অনন্য মামুন পরিচালিত সিনেমাটির কিছু অংশের কাজও করেছিলেন তিনি। যদিও কাজ এখন বন্ধ রয়েছে। এ সিনেমার বাকি অংশের কাজ আর হবে না বলেও জানা গেছে।
এর আগে অনন্য মামুনের ‘ব্ল্যাকমেইল’-এ হিরণের অভিনয় করার কথা ছিল। এতে তার বিপরীতে বিদ্যা সিনহা মিম ও মৌসুমী হামিদ অভিনয় করবেন বলে সে সময় জানানো হয়েছিল। কিন্তু শেষ পর্যন্ত এ সিনেমায় আনিসুর রহমান মিলনের বিপরীতে ববি ও মৌসুমী হামিদ অভিনয় করেন।