ঢাকাWednesday , 16 November 2016
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

পয়েন্ট টেবিলে আর্জেন্টিনার উন্নতি

Link Copied!

argentinaস্পোর্টস ডেস্ক : ড্র আর হারের বৃত্তে ঘুরপাক খেয়ে আর্জেন্টিনা একপ্রকার বিপাকেই পড়েছিল। পয়েন্ট টেবিলের ষষ্ঠ স্থানে নেমে গিয়েছিল তারা।
২০১৮ রাশিয়া বিশ্বকাপে সরাসরি খেলার সুযোগ দূরত্ব বাড়িয়ে চলতে শুরু করেছিল। আর্জেন্টিনার কোচ বাউজার কপালে ভাঁজ। বিশ্বব্যাপী আর্জেন্টিনার সমর্থকদের চোখেমুখে অজানা শঙ্কা। শেষ পর্যন্ত কী আর্জেন্টিনা…!
তবে বাংলাদেশ সময় বুধবার ভোরে ফুটবল জাদুকর লিওনেল মেসির জাদুতে কলম্বিয়ার বিপক্ষে আত্মপ্রত্যয়ী জয় পেয়েছে আর্জেন্টিনা। জিতেছে ৩-০ গোলের ব্যবধানে। যেখানে লিওনেল মেসি নিজে একটি গোল করার পাশাপাশি প্রাতো ও অ্যাঙ্গেল ডি মারিয়াকে দিয়ে দুটি করিয়েছেন।
আর এমন জয়ে পয়েন্ট টেবিলে উন্নতি ঘটেছে আর্জেন্টিনার। ষষ্ঠ স্থান থেকে তারা উঠে এসেছে পঞ্চম স্থানে। ১২ ম্যাচের ৫টিতে জিতে, ৪টিতে ড্র করে ও ৩টিতে হেরে ১৯ পয়েন্ট নিয়ে তারা এখন চিলির পরেই অবস্থান করছে। চতুর্থ ও তৃতীয় অবস্থানে থাকা চিলি ও ইকুয়েডরের সঙ্গে তাদের পয়েন্ট ব্যবধান ১।
দেখে নিন পয়েন্ট টেবিল :point_table