ঢাকাWednesday , 16 November 2016
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

আর্জেন্টিনার মেসিময় জয়

Link Copied!

messiস্পোর্টস ডেস্ক : ভেনেজুয়েলার সঙ্গে ২-২ গোলে ড্র। পেরুর সঙ্গেও ২-২ গোলে ড্র। প্যারুগুয়ের কাছে ১-০ গোলে হার। আর গেল শুক্রবার ব্রাজিলের কাছে ৩-০ ব্যবধানের পরাজয়।
আর্জেন্টিনার সবশেষ চার ম্যাচের ফল। যা তাদের পয়েন্ট টেবিলের ষষ্ঠস্থানে নামিয়ে দিয়েছিল। সরাসরি রাশিয়া বিশ্বকাপে খেলার স্বপ্নকে চোখ রাঙাচ্ছিল।
কিন্তু ঘুরে দাঁড়িয়েছে আর্জেন্টিনা। কাণ্ডারি লিওনেল মেসির জাদুতে বাংলাদেশ সময় বুধবার সকালে তারা ৩-০ গোলে হারিয়েছে কলম্বিয়াকে। আর এই জয়ের ফলে পয়েন্ট টেবিলের পঞ্চম স্থানে উঠে এসেছে আর্জেন্টিনা।
কলম্বিয়ার বিপক্ষে যে তিনিট গোল হয়েছে- তার একটি মেসি নিজে করেছেন। বাকি দুটি প্রাতো ও ডি মারিয়াকে দিয়ে করিয়েছেন। ব্রাজিলের বিপক্ষে যে মেসি নিজেকে হারিয়ে খুঁজেছেন আজ তিনিই ত্রাস হয়ে দেখা দিয়েছেন কলম্বিয়া বিপক্ষে। পুরো মাঠ জুড়ে দাপিয়ে খেলেছেন।
কলম্বিয়ার বিপক্ষে ১০ মিনিটেই একটি গোল করার পাশাপাশি ২৩ মিনিটে আরো একটি গোল করিয়েছেন। তাতে কলম্বিয়ার বিপক্ষে প্রথমার্ধেই ২-০ গোলে এগিয়ে যায় বাউজার শিষ্যরা। এরপর ৮৪ মিনিটে ডি মারিয়াকে দিয়ে আরো একটি অসাধারণ গোল করিয়েছেন। তাতে ৩-০ গোলের আত্মপ্রত্যয়ী জয় নিয়ে মাঠ ছাড়ে আর্জেন্টিনা।
ম্যাচের ১০ মিনিটে কলম্বিয়ার ডি বক্সের সামনে ফ্রি কিক পায় আর্জেন্টিনা। কিক নেন লিওনেল মেসি। তার সেই চিরাচরিত শট কলম্বিয়ার জালে আশ্রয় নেয়। দৃষ্টিনন্দন গোল করে দর্শকদের আনন্দে ভাসান তিনি। পাশাপাশি শুরুতেই এগিয়ে নেন দলকে।
২৩ মিনিটের মাথায় ডি বক্সের বাইরে থেকে উঁচু করে বল বাড়িয়ে দেন ডি বক্সের ভেতরে থাকা লুকাস প্রাতোর দিকে। উড়ে আসা বলে মাথা লাগিয়ে জালে জড়ান প্রাতো। তাতে ২-০ গোলে এগিয়ে যায় আলবিসিলেস্তারা।
৮৪ মিনিটে বামপ্রান্ত থেকে বল নিয়ে দারুণ দক্ষতায় কলম্বিয়া ডি বক্সের মধ্যে ঢুকে পড়েন মেসি। তিনি যেখানে ছিলেন সেখান থেকে শট নিলে হয়তো গোল হতে পারত। কিন্তু ঝুঁকি নেননি। গোলমুখে দাঁড়িয়ে থাকা ডি মারিয়াকে বাড়িয়ে দেন। ডি মারিয়া জোরালো শটে বল জালে জড়ান। তাতে ৩-০ গোলের দারুণ এক জয় পায় আর্জেন্টিনা। যে জয় মেসিময়। যে জয় আত্মবিশ্বাস ফিরে পাবার জয়। এ জয়টি যে খুব দরকার ছিল আর্জেন্টিনার।