নিজস্ব প্রতিবেদক : দেশের স্বনামধন্য ২৪টি করপোরেট হাউসকে নিয়ে আগামী ১৮ নভেম্বর থেকে শুরু হতে যাচ্ছে আল হারামাইন পারফিউমস ষষ্ঠ টি-টোয়েন্টি করপোরেট ক্রিকেট টুর্নামেন্ট।
এই টুর্নামেন্টের পাওয়ার স্পন্সর ওয়ালটন গ্রুপের জনপ্রিয় ব্র্যান্ড মার্সেল। টুর্নামেন্টের নামকরণ করা হয়েছে আল হারামাইন পারফিউমস ষষ্ঠ টি-টোয়েন্টি করপোরেট ক্রিকেট টুর্নামেন্ট, পাওয়ার্ড বাই মার্সেল।
টুর্নামেন্টের বেভারেজ পার্টনার নেসক্যাফে। গাজী টিভি, যুগান্তর, ঢাকা ট্রিবিউন, রাইজিংবিডি এবং ঢাকা এফএম ৯০.৪ টুর্নামেন্টটির মিডিয়া পার্টনার হিসেবে কাজ করবে। টুর্নামেন্টের দুটি সেমিফাইনাল এবং ফাইনাল খেলা সরাসরি সম্প্রচার করবে গাজী টিভি।
উদয়াচল ক্লাবের আয়োজনে এবং এসিমস-এর ব্যবস্থাপনায় ঢাকা রেসিডেন্সিয়াল মডেল স্কুলের ৪টি মাঠে এই টুর্নামেন্টটি অনুষ্ঠিত হবে। মোট ২৪টি দল ৬টি গ্রুপে এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করবে। আগামী ১৮ নভেম্বর এই প্রতিযোগিতার উদ্বোধন করার আশাবাদ ব্যক্ত করেছেন তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক। ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে আগামী ২৪ ডিসেম্বর।
অংশগ্রহণকারী দলগুলো হচ্ছে ওয়ালটন, আইডিএলসি, কনফিডেন্স গ্রুপ, এন আর বি কমার্শিয়াল ব্যাংক, বেক্সিমকো ফার্মা, আইসিডিডিআরবি, স্কয়ার, এনার্জি প্যাক পাওয়ার, নিটল মোটরস লিমিটেড, বিক্রয় ডট কম, গ্রীন ডেল্টা ইনস্যুরেন্স, এল এম এরিকসন, বেক্সিমকো টেক্সটাইলস, গ্রামীণফোন, আইএফআইসি ব্যাংক, বে ডেভেলপমেন্ট, ইস্টার্ন ইউনিভার্সিটি, এডিসন গ্রুপ, রিলায়েন্স ইনস্যুরেন্স লিমিটেড, সিএনআরএস বাংলাদেশ, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক, এনার্জিপ্যাক ইঞ্জিনিয়ারিং, আলিফ গ্রুপ এবং মার্কেন্টাইল ব্যাংক লিমিটেড।
প্রতিযোগিতার চ্যাম্পিয়ন দল পাবে ১ লাখ টাকা এবং রানার আপ দল পাবে ৫০ হাজার টাকা। প্রতি খেলার ম্যান অব দ্য ম্যাচ পাবে আল হারামাইন পারফিউমস এর সৌজন্যে উপহার এবং একটি ক্রেস্ট। এ ছাড়া গ্রীন ডেল্টা ইনস্যুরেন্স প্রতিযোগিতায় ইনস্যুরেন্স পার্টনার হিসেবে ২৪টি দলের ৩৬০ খেলোয়াড়ের ১ লাখ টাকা করে এক বছরের এক্সিডেন্টাল ইন্স্যুরেন্স সেবা দেবে।
এ ছাড়া তারা ম্যান অব দ্য সেমিফাইনাল এবং ফাইনালের জন্য ৫০ হাজার টাকার স্বাস্থ্যবিমা এবং ম্যান অব দ্য টুর্নামেন্টের জন্য ১ লাখ টাকার ব্যক্তিগত এক্সিডেন্ট বিমা প্রদান করবে।
বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশন ভবনে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে এ বিষয়ে বিস্তারিত বক্তব্য রাখেন টুর্নামেন্টের প্রধান সমন্বয়কারী এবং প্রধান নির্বাহী এসেমেস লিমিটেডের কাজী মোহাম্মদ মাহমুদুর রহমান, এক্সিকিউটিভ ডিরেক্টর, আল হারামাইন পারফিউমস বাংলাদেশ লি.-এর সৈয়দ সাব্বির আহম্মেদ, ওয়ালটন গ্রুপের এক্সিকিউটিভ ডিরেক্টর এস এম জাহিদ হাসান, গ্রীন ডেল্টা ইনস্যুরেন্স কোম্পানি লি.-এর ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর ওয়াফি এফ এম খান ও উদয়াচল ক্লাবের সভাপতি রোকনোজ্জামান ।
সংবাদ সম্মেলন শেষে ড্র অনুষ্ঠিত হয়। ড্রতে
গ্রুপ ‘এ’ তে রয়েছে-গ্রীন ডেল্টা, আইসিডিডিআরবি, গ্রামীণফোন, নিটল মোটরস।
গ্রুপ ‘বি’ তে রয়েছে- বেক্সিমকো ফার্মা, বিক্রয় ডটকম, ফার্স্ট সিকিউরিটি ব্যাংক, ইস্টার্ন ইউনিভার্সিটি।
গ্রুপ ‘সি’ তে রয়েছে- ওয়ালটন, এনআরবি কমার্শিয়াল ব্যাংক লিমিটেড, আইএফআইসি ব্যাংক লিমিটেড, রিলায়েন্স ইন্সুরেন্স কোম্পানি লিমিটেড।
গ্রুপ ‘ডি’ তে রয়েছে- মার্কেন্টাইল ব্যাংক লিমিটেড, এনার্জি প্যাক পাওয়ার, এরিকসন, সিএনআরএস।
গ্রুপ ‘ই’ তে রয়েছে- স্কয়ার গ্রুপ, এডিসন গ্রুপ, আলিফ গ্রুপ, এনার্জিপ্যাক ইঞ্জিনিয়ারিং।
গ্রুপ ‘এফ’এ রয়েছে- আইডিএলসি, কনফিডেন্স গ্রুপ, বে ডেভেলপমেন্টস, বেক্সিমকো টেক্সটাইল।

