ঢাকাTuesday , 15 November 2016
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

মেসিকে যা নিষেধ করেছিলেন গার্দিওলা

Link Copied!

messiস্পোর্টস ডেস্ক : গত আগস্টে ম্যানচেস্টার সিটি থেকে ধারে সেভিয়াতে খেলতে যান সামির নাসরি। পেপ গার্দিওলা ম্যানসিটিতে যোগ দেওয়ার পর তার অধীনে মাত্র ১৫ মিনিট পাঠ নেওয়ার সুযোগ হয়েছিল নাসরির।
ওই সময়ে বিশ্বসেরা কোচ গার্দিওলার কাছ থেকে ভালো করার জন্য অসাধারণ কিছু টিপস পেয়েছিলেন নাসরি। খেলোয়াড়দের স্প্যানিশ কোচের বেঁধে দেওয়া কিছু অসচরাচর গোপন নিয়মের কথা জানান তিনি।
বার্সায় থাকাকালীন মেসি-জাভি-ইনিয়েস্তাদের নিয়ে অপ্রতিরোধ্য এক দল গড়েছিলেন গার্দিওলা। ওই সময় মেসিদের মাঝ রাতের পর বান্ধবীদের সঙ্গে মিলিত না হওয়ার পরামর্শ দিতেন তিনি। গার্দিওলার সঙ্গে সংক্ষিপ্ত আলোচনায় মনে রাখার মতো এমন নির্দেশনাই পেয়েছিলেন ফরাসি তারকা নাসরি।
এল ইকুইপি দু সইর নামক সংবাদ মাধ্যমকে দেওয়া সাক্ষাতকারে নাসরি বলেন, ‘শারীরিক সম্পর্ক অবশ্যই মাঝরাতের আগে হবে। এমনকি আপনি যদি ছুটির দিন পান তার আগের রাতও একই নিয়ম হবে। এটা আপনাকে রাতে ভালো একটি ঘুমে সাহায্য করবে। তিনি (গার্দিওলা) আমাদের বলেছিলেন এভাবেই লিও মেসি এবং লেভানডফস্কিরদের কাছ থেকে সেরাটা বের করে আনতে সক্ষম হতেন। এ ছাড়া মাসেলের ইনজুরি থেকে বাঁচার জন্য তাদের পরামর্শ দিতেন গার্দিওলা। গার্দিওলার কোচিং ক্লাসের প্রথম দিনেই আপনি বুঝতে পারবেন আপনার কিভাবে খেলা উচিত। পরের দিন আপনি ভিডিও দেখতে পাবেন কিভাবে আপনাকে খেলতে হবে।’