ঢাকাMonday , 14 November 2016
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

শুভশ্রীকে নিয়ে বিপাকে দেব

Link Copied!

dev-suvusriবিনোদন ডেস্ক : টলিউডের জনপ্রিয় অভিনয়শিল্পী দেব-শুভশ্রী। বর্তমানে দুজনের মধ্যে সম্পর্কও ভালো কিন্তু এই অভিনেত্রীকে তার জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে বিপাকে পড়েছেন দেব।
এক সময় এই জুটির মধ্যে প্রেমের সম্পর্ক ছিল। কিন্তু অনেক আগেই তাদের এই সম্পর্কে ভাটা পড়ে। তারপর দুজনের দূরত্ব বাড়তে থাকে। কিছুদিন আগে নির্মাতা কৌশিক গাঙ্গুলি ধূমকেতু সিনেমার মাধ্যমে তাদের অভিমানের অবসান ঘটিয়েছেন।
বর্তমানে পরস্পরের মধ্যে সম্পর্কও ভালো। আর তাইতো শুভশ্রীর জন্মদিনে দেব তার সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে শুভেচ্ছা জানান। কিন্তু এতেই বেঁকে বসেছেন দেবের ভক্তরা।
এ বিষয়ে দেবের এক ভক্ত লিখেছেন, ‘দেব খুবই মহান মনের মানুষ! যে মেয়ে একসময় তার নামে যা খুশি তাই বলেছেন, তাকেই কি না জন্মদিনের শুভেচ্ছা জানালেন তিনি!’ এর পর ফেসবুকে কমেন্টের মাধ্যমে বিতর্কের ঝড় উঠে। তবে চুপ করে নেই শুভশ্রীর ভক্তরাও তারাও প্রতিবাদ শুরু করেন ওই পোস্টের নিচে।
এদিকে গুঞ্জন শোনা যাচ্ছে, নির্মাতা রাজ চক্রবর্তীর সঙ্গে প্রেমের সম্পর্কে জড়িয়েছেন শুভশ্রী। আগামী বছর তারা নাকি বিয়েও করবেন এমন।