ঢাকাMonday , 14 November 2016
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

ভারতকে কাঁপিয়ে রাজকোট টেস্ট ড্র

Link Copied!

englandস্পোর্টস ডেস্ক : অনুমিতভাবেই ড্র হয়েছে রাজকোটে ভারত ও ইংল্যান্ডের মধ্যকার সিরিজের প্রথম টেস্ট। তবে শেষ দিনের শেষ বিকেলে ভারতীয়দের কাঁপিয়ে দিয়েছিল ইংলিশরা।
রোববার পঞ্চম ও শেষ দিনে জয়ের জন্য ৪৯ ওভার থেকে ভারতকে করতে হতো ৩১০ রান।
প্রায় অসম্ভব এই লক্ষ্য তাড়া করে জেতার চিন্তা ভারতও করেনি। ড্রয়ের লক্ষ্য নিয়েই ব্যাটিংয়ে নেমেছিল স্বাগতিকরা। কিন্তু ব্যাটিংয়ে নেমেই কাঁপল বিরাট কোহলির দল।
স্পিনার আদিল রশিদের দারুণ বোলিংয়ে জয়ের সম্ভাবনা জাগিয়ে তুলল ইংল্যান্ড। একটাপর্যায়ে জয়ের জন্য ২৫.২ ওভারে ইংল্যান্ডের প্রয়োজন ছিল ৬ উইকেট। তবে অধিনায়ক কোহলি, রবিচন্দ্রন অশ্বিন ও রবীন্দ্র জাদেজার দৃঢ়তাপূর্ণ ব্যাটিংয়ে শেষ পর্যন্ত ড্রয়ের স্বস্তি নিয়ে মাঠ ছাড়ে ভারত।
৩১০ রান তাড়ায় দ্বিতীয় ওভারেই গৌতম গম্ভীরকে হারায় ভারত। ক্রিস ওকসের বলে জো রুটকে ক্যাচ দেওয়া গম্ভীর মারেন ডাক। দলীয় ৪৭ রানে প্রথম ইনিংসের সেঞ্চুরিয়ান চেতেশ্বর পূজারাকে এলবিডব্লিউ করেন রশিদ।
তবে ভারত সবচেয়ে বড় ধাক্কাটা খায় ২৩ ও ২৪তম ওভারে। রশিদ ও মঈন আলীর পরপর দুই ওভারে সজঘরে ফিরে যান মুরালি বিজয় ও অজিঙ্কা রাহানে। ভারতের স্কোর তখন ৪ উইকেটে ৭১। দিনের খেলা বাকি ২৫.২ ওভার।
এরপর পঞ্চম উইকেটে অশ্বিনকে সঙ্গে নিয়ে ১৫.২ ওভার কাটিয়ে দেন কোহলি। অশ্বিনের (৫৩ বলে ৩২) বিদায়ের পর দ্রুত ঋদ্ধিমান সাহা ফিরে গেলেও জাদেজার (৩২*) সঙ্গে অবিচ্ছিন্নভাবে ১০ ওভার কাটিয়ে ড্র করে মাঠ ছাড়েন কোহলি (৪৯*)।
এর আগে চতুর্থ দিনের বিনা উইকেটে ১১৪ রান নিয়ে শেষ দিনের ব্যাটিং শুরু করেছিল ইংল্যান্ড। ৩ উইকেট হারিয়ে এদিন আরো ১৪৬ রান যোগ করে ২৬০ রানে ইনিংস ঘোষণা করে সফরকারীরা। আগের দিনে অভিষিক্ত হাসিব হামিদ ফিফটি তুলে নিলেও শেষ দিনে সেটিকে ১৮ রানের জন্য সেঞ্চুরিতে রূপ দিতে পারেননি। ১৯ বছর বয়সি এই ব্যাটসম্যান অমিত মিশ্রকে ফিরতি ক্যাচ দেওয়ার আগে ১৭৭ বলে ৭ চার ও এক ছক্কায় করেন ৮২ রান।
হাসিব হামিদ ব্যর্থ হলেও তার ওপেনার সঙ্গী অ্যালিস্টার কুক কিন্তু ঠিকই সেঞ্চুরি তুলে নেন। ইংলিশ অধিনায়কের ক্যারিয়ারের ৩০তম সেঞ্চুরির ইনিংসটি ছিল ১৩০ রানের। কুক তৃতীয় ব্যাটসম্যান হিসেবে আউট হওয়ার পরই ইনিংস ঘোষণা করে ইংল্যান্ড। কিন্তু তার সেঞ্চুরির পরপরই ইনিংস ঘোষণা করলে হয়তো ম্যাচের ফল অন্যরকমও হতে পারতো!
সংক্ষিপ্ত স্কোর:
ইংল্যান্ড প্রথম ইনিংস: ৫৩৭ (স্টোকস ১২৮, রুট ১২৪, মঈন ১২৮; জাদেজা ৩/৮৬)
ইংল্যান্ড দ্বিতীয় ইনিংস: ২৬০/৩ ডিক্লে. (কুক ১৩০, হামিদ ৮২; মিশ্র ২/৬০)
ভারত প্রথম ইনিংস: ৪৮৮ (বিজয় ১২৬, পূজারা ১২৪; রশিদ ৪/১১৪)
ভারত দ্বিতীয় ইনিংস: (লক্ষ্য ৩১০) ১৭২/৬ (কোহলি ৪৯*, জাদেজা ৩২*; রশিদ ৩/৬৪)।
ফল: ড্র
ম্যাচসেরা: মঈন আলী
সিরিজ: পাঁচ ম্যাচ সিরিজে ০-০ সমতা।