ঢাকাSunday , 13 November 2016
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

এক সেঞ্চুরিতে কুকের রেকর্ডের বন্যা!

Link Copied!

cookস্পোর্টস ডেস্ক : রাজকোট টেস্টে ইংল্যান্ডের দ্বিতীয় ইনিংসে দারুণ এক সেঞ্চুরি করেছেন অ্যালিস্টার কুক। রোববার টেস্টের শেষ দিনে ইংলিশ অধিনায়ক ২৪৩ বলে ১৩টি চারের সাহায্যে খেলেছেন ১৩০ রানের ইনিংস।আর এই এক সেঞ্চুরিতে কুক রীতিমতো রেকর্ডের বন্যা বইয়ে দিয়েছেন!
রেকর্ডগুলো এক নজরে :
*ভারতে সফরকারী ব্যাটসম্যান হিসেবে সবচেয়ে বেশি সেঞ্চুরির রেকর্ড এখন এককভাবে কুকের (৯ ম্যাচে ৫ সেঞ্চুরি)। ভারতে ৪টি করে সেঞ্চুরি আছে ওয়েস্ট ইন্ডিজের স্যার এভারটন উইকস, ক্লাইভ লয়েড ও দক্ষিণ আফ্রিকার হাশিম আমলার। এর মধ্যে এভারটন ৫ ম্যাচেই করেছিলেন ৪ সেঞ্চুরি। লয়েড ১৪ ম্যাচে, আমলা ১০ ম্যাচে।
*এশিয়ায় বাইরের ব্যাটসম্যান হিসেবে সবচেয়ে বেশি সেঞ্চুরির রেকর্ডও এখন এককভাবে কুকের (৯টি)। এশিয়ায় ৮টি সেঞ্চুরি করেছিলেন দক্ষিণ আফ্রিকার জ্যাক ক্যালিস। আমলার আছে ৭টি। অস্ট্রেলিয়ার অ্যালান বোর্ডারের আছে ৬টি।
*ইংল্যান্ডের অধিনায়ক হিসেবেও সবচেয়ে বেশি সেঞ্চুরি এখন এককভাবে কুকের (১২টি)। ১১টি সেঞ্চুরি করেছিলেন গ্রাহাম গুচ।
*তৃতীয় ব্যাটসম্যান হিসেবে ২০১৬ সালে এক হাজার রানের মাইলফলক পেরিয়েছেন কুক। বাকি দুজনও অবশ্য ইংল্যান্ডেরই- জো রুট ও জনি বেয়ারস্টো।
*মাত্র চতুর্থ সফরকারী ব্যাটসম্যান হিসেবে ভারতের মাটিতে হাজার রানের কীর্তিও গড়েছেন কুক। তার আগে এই কীর্তি গড়তে পেরেছিলেন কেবল ক্লাইভ লয়েড (১৩৫৯ রান), গর্ডন গ্রিনিজ (১৩১২ রান) ও ম্যাথু হেইডেন (১৩৪৭ রান)।
*কুকের এটি ৩০তম সেঞ্চুরি। সেঞ্চুরির সংখ্যায় তিনি ছাড়িয়ে গেলেন স্যার ডন ব্র্যাডম্যানকে। কিংবদন্তি ব্র্যাডম্যান সেঞ্চুরি করেছিলেন ২৯টি।