ঢাকাSaturday , 12 November 2016
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

বিয়ে করলেন অভিনেত্রী লিসা হেইডন

Link Copied!

lisa_haydonবিনোদন ডেস্ক : বিয়ে করলেন অভিনেত্রী লিসা হেইডন। এক বছর প্রেম করার পর প্রেমিক দিনো লালভানিকেই বিয়ে করলেন তিনি। দিনো পাকিস্তানি বংশোদ্ভুত ব্রিটিশ ব্যবসায়ী গুল্লু লালভানির ছেলে। লিসা এবং ফ্যাশন ডিজাইনার মালিনী রামানি গতকাল (৩০ অক্টোবর) ইন্সটাগ্রামে বিয়ের ছবি পোস্ট করেছেন। ছবির ক্যাপশন হিসেবে লিসা লিখেছেন, ‘জাস্ট ম্যারিড।’
বিয়েতে ফুল খচিত গাউন পরেছিলেন লিসা। অন্যদিকে দিনো পরেছিলেন একটি সাদা শার্ট এবং তার সঙ্গে মিল করে অফ হোয়াইট প্যান্ট এবং ট্রাউজার। এছাড়া ছবিতে দেখা গেছে মনোরম একটি বীচে বিয়েতে উপস্থিত অতিথিরা তাদের শ্যাম্পেইন গ্লাস উঁচিয়ে নব বর-বধূকে অভিবাদন জানাচ্ছেন। এর আগে গত সেপ্টেম্বরে ইন্সটাগ্রামে দিনোর সঙ্গে একটি চুমুর ছবি পোস্ট করে বাগদানের খবর জানিয়েছিলেন লিসা।
৩০ বছর বয়সি হাউজফুল-থ্রি সিনেমা খ্যাত এ অভিনেত্রীকে শেষ দেখা গেছে অ্যায় দিল হ্যায় মুশকিল সিনেমায়। এতে রণবীরের প্রেমিকার ভূমিকায় হাজির হয়েছিলেন তিনি। এছাড়া ‘দ্য ট্রিপ’ শিরোনামের একটি টিভি সিরিজে খুব শিগগিরই দেখা যাবে তাকে।