ঢাকাSaturday , 12 November 2016
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

প্রাথমিক ও ইবতেদায়ি সমাপনী পরীক্ষার সূচি

Link Copied!

PSC Studentনিজস্ব প্রতিবেদক : প্রাথমিক ও ইবতেদায়ি শিক্ষা সমাপনী পরীক্ষা ২০১৬-এর সময়সূচি প্রকাশ করেছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর। এ বছর সমাপনী পরীক্ষা ২০ নভেম্বর শুরু হবে। শেষ হবে ২৭ নভেম্বর। এবার অষ্টমবারের মত এই পরীক্ষা অনুষ্ঠিত হবে। প্রাথমিক শিক্ষা অধিদপ্তর থেকে প্রেরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
পরীক্ষা প্রতিদিন বেলা ১১টা থেকে শুরু হবে চলবে দেড়টা পর্যন্ত। প্রাথমিক সমাপনীতে ২০ নভেম্বর ইংরেজি, ২১ নভেম্বর বাংলা, ২২ নভেম্বর বাংলাদেশ ও বিশ্ব পরিচয়, ২৩ নভেম্বর প্রাথমিক বিজ্ঞান, ২৪ নভেম্বর ধর্ম ও নৈতিক শিক্ষা এবং ২৭ নভেম্বর গণিত বিষয়ের পরীক্ষা অনুষ্ঠিত হবে।
আর ইবতেদায়িতে ২০ নভেম্বর ইংরেজি, ২১ নভেম্বর বাংলা, ২২ নভেম্বর বাংলাদেশ ও বিশ্ব পরিচয়, ২৩ নভেম্বর আরবি, ২৪ নভেম্বর কুরআন ও তাজবিদ এবং আকাঈদ ও ফিকহ এবং ২৭ নভেম্বর গণিত বিষয়ের পরীক্ষা হবে।
এবারের প্রাথমিক শিক্ষা সমাপনীতে ৩১ লাখ ২৫ হাজার এবং ইবতেদায়ি শিক্ষা সমাপনী পরীক্ষায় ৩ লাখ ২০ হাজারসহ মোট পরীক্ষার্থীর সংখ্যা ৩৪ লাখ ৪৫ হাজার। এবারো বিশেষ চাহিদা সম্পন্ন পরীক্ষার্থীদের জন্য অতিরিক্ত ২০ মিনিট সময় বরাদ্দ থাকবে।