ঢাকাFriday , 11 November 2016
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

মেয়ের ছবি দেখে নারাজ শ্রীদেবী

Link Copied!

srideviবিনোদন ডেস্ক : অভিনেত্রী শ্রীদেবী ও বনি কাপুরের মেয়ে জানভি ও খুশি কাপুর। সামাজিক যোগাযোগমাধ্যমে বেশ পরিচিত মুখ তারা।
আগামী বছর বলিউডে অভিষেক হচ্ছে জানভি কাপুরের, এমন গুঞ্জনও চাউর হয়েছে বলিপাড়ায়। কিন্তু শ্রীদেবী নাকি জানভির ওপর মোটেও খুশি নন।
কিছুদিন আগে বয়ফ্রেন্ডের সঙ্গে জানভির একটি চুমুর ছবি ইন্টারনেটে ছড়িয়ে পড়েছিল। এতেই চরম খেপেছেন শ্রীদেবী। এরপর থেকেই মেয়ের ব্যাপারে বেশ কঠোর হয়েছেন তিনি। জানভিকে শুধু ক্যারিয়ারের প্রতি মনোযোগ দিতে বলেছেন এ অভিনেত্রী। পাশাপাশি বয়ফ্রেন্ড শেখর পাহাড়িয়ার সঙ্গে দেখা করতেও নিষেধ করেছেন তিনি। প্রকাশিত প্রতিবেদনে এমনটাই জানিয়েছে ভারতীয় একটি সংবাদমাধ্যম।
প্রতিবেদনে আরো বলা হয়েছে, জানভির ছেলে বন্ধু রাখার ব্যাপারেও কঠোর শ্রীদেবী। মেয়েকে স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন, বন্ধু মহলে কোনো ছেলে বন্ধু থাকা যাবে না।