ঢাকাThursday , 10 November 2016
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

ডিসেম্বরে জায়েদ-পরীর ‘অন্তরজ্বালা’

Link Copied!

pori_zayedবিনোদন প্রতিবেদক : গুণী নির্মাতা মালেক আফসারি নির্মাণ করেছেন ‘অন্তরজ্বালা’ শিরোনামের সিনেমা। এতে জুটি বেঁধে অভিনয় করেছেন চিত্রনায়ক জায়েদ খান ও চিত্রনায়িকা পরীমনি। ইতোমধ্যে সিনেমাটির শুটিং সম্পন্ন হয়েছে। আগামী ১৬ ডিসেম্বর, সিনেমাটি সারাদেশে মুক্তি পাবে বলে জানিয়েছেন মালেক আফসারি।
এ প্রসঙ্গে মালেক আফসারি
বলেন, ‘‘অন্তরজ্বালা’ সিনেমাটির শুটিং ইতোমধ্যে শেষ করেছি। এখন সম্পাদনার কাজ চলছে। আগমী মাসে সিনেমাটি সেন্সর বোর্ডে জমা দিব। আগামী ১৬ ডিসেম্বর, সিনেমাটি সারাদেশে মুক্তি দেয়ার পরিকল্পনা করেছি। সব ঠিক থাকলে এ তারিখেই সিনেমাটি মুক্তি পাবে।’
তিনি আরো বলেন, ‘‘নতুন কোনো সিনেমার কাজ এই মুহূর্তে শুরু করছি না। ‘অন্তর জ্বালা’ সিনেমাটি মুক্তির পরই বলতে পারব নতুন সিনেমার কাজ করব কি না। এ সিনেমাটি সুপার হিট হলে নতুন কাজ করব, নয়তো আর কাজ করব না।’’
নাসির উদ্দিন প্রযোজিত জেড কে মুভিজ পরিবেশিত ‘অন্তর জ্বালা’ সিনেমার শুটিং পিরোজপুর, মংলা বন্দর ও সুন্দরবনসহ দেশের বিভিন্ন লোকেশনে চিত্রায়িত হয়েছে। এ সিনেমায় জুটি বেঁধে অভিনয় করেছেন জায়েদ খান-পরীমনি। এ ছাড়াও আরো অভিনয় করেছেন- নবাগত জয় চৌধুরী, মৌমিতা মৌসহ অনেকে।