ঢাকাThursday , 10 November 2016
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

অজয়ে মুগ্ধ সায়েশা সাইগাল

Link Copied!

ajoyবিনোদন ডেস্ক : বলিউড অভিনেতা অজয় দেবগনে মুগ্ধ নবাগত বলিউড অভিনেত্রী সায়েশা সাইগাল। অজয় দেবগন অভিনীত ও পরিচালিত শিবে সিনেমায় অভিনয় করেছেন তিনি। এ সিনেমায় কাজ করতে গিয়েই অজয়ের প্রতি মুগ্ধ হয়েছেন। ভারতীয় একটি সংবাদমাধ্যমকে দেয়া সাক্ষাৎকারে এ কথা জানান সায়েশা।
শিবে সিনেমায় অজয়ের মতো সিনিয়র শিল্পীর সঙ্গে কাজের অভিজ্ঞতা জানাতে গিয়ে সায়েশা বলেন, ‘অজয় অভিনেতা হিসেবে উদাসীন। কিন্তু একজন পরিচালক হিসেবে খুব ভালোভাবেই জানেন তিনি কী চান? টেকনিক্যাল বিষয়ে দক্ষ তিনি। একজন অভিনেতা হয়েও খুব ভালো জানেন কীভাবে ক্যামেরা ও সব কিছু মেইনটেইন করতে হয়। তার নম্রতা, ভদ্রতা প্রশংসনীয়।’
গত ২৮ অক্টোবর মুক্তি পেয়েছে শিবে সিনেমাটি। এ সিনেমার মাধ্যমে বলিউডে অভিষেক ঘটেছে এই অভিনেত্রীর। মুক্তির পর বেশ সাড়া ফেলেছে সিনেমাটি। বক্স অফিসে চলছে লড়াই।
রেলিয়ান্স এন্টারটেইনমেন্ট পরিবেশিত শিবে সিনেমাটি পরিচালনা ও প্রযোজনা করেছেন অজয় দেবগন। সিনেমাটিতে অভিনয় করেছেন- অজয় দেবগন, সায়েশা সাইগাল, এরিকা কর, বীর দাশ প্রমুখ।