ঢাকাThursday , 10 November 2016
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

আগামী এক বছরের জন্য নিষিদ্ধ প্রসূন আজাদ

Link Copied!

prosunবিনোদন ডেস্ক : অভিনেত্রী ও নির্মাতা রোকেয়া প্রাচীর অভিযোগের ভিত্তিতে আগামী এক বছরের জন্য নিষিদ্ধ করা হয়েছে অভিনেত্রী প্রসূন আজাদকে। টেলিভিশন নাট্যনির্মাতাদের সংগঠন ডিরেক্টরস গিল্ড এই সিদ্ধান্ত নিয়েছে।
এ প্রসঙ্গে যোগাযোগ করা হয় প্রসূন আজাদের সঙ্গে। তিনি বলেন, ‘যেহেতু আমি সংগঠনটির বেতনভুক্ত কর্মচারী নই, তাই আমাকে তারা বাদ দিতে পারেন না। শুধু এইসব নোংরা রাজনীতির জন্য আমিই তাদের আমার কাজের তালিকা থেকে মুছে ফেলেছি। দেখুন, পৃথিবীটা অনেক বড়। যে শিল্পী তার দেশকে, তার শিল্পী সত্তাকে শ্রদ্ধা করবে তাদের সকলের উচিৎ নিজেদের ভেতর নোংরামী বন্ধ করে ভালো গল্প নিয়ে চিন্তা করা।’
অভিনয়শিল্পী রোকেয়া প্রাচীর অভিযোগের পর ডিরেক্টরস গিল্ড প্রসূন আজাদের সঙ্গে যোগাযোগ করে তিন দিনের সময় দিয়ে কারণ দর্শানোর নোটিশ দেয়। গত ২৮ অক্টোবর কারণ দর্শানোর সময় শেষ হলেও এ বিষয়ে সংগঠনটির সঙ্গে যোগাযোগ করেননি প্রসূন। এ কারণে আগামী এক বছর ডিরেক্টরস গিল্ডের কোনো সদস্য তাকে নিয়ে প্রোডাকশন নির্মাণ করতে পারবেন না বলে জানা গেছে।
সম্প্রতি ‘স্বপ্ন সত্যি হতে পারে’ শিরোনামের নাটকের শিডিউল ফাঁসানোর অভিযোগ উঠে অভিনেত্রী প্রসূন আজাদের বিরুদ্ধে। অভিনেত্রী-নির্মাতা রোকেয়া প্রাচী তার সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এ অভিযোগ তোলেন।
তারপর প্রসূন তার ফেসবুকে এ বিষয়ে দীর্ঘ স্ট্যাটাস দেন। এরপর থেকেই এ নিয়ে জলঘোলা শুরু হয়। তারপর ডিরেক্টরস গিল্ড, টেলিভিশন প্রোগ্রাম প্রডিউসারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ ও অভিনয়শিল্পী সংঘে প্রসূনের বিরুদ্ধে লিখিত অভিযোগ করেন প্রাচী।